জেদ্দায় মহরণ, রাতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি বার্সা-রিয়াল

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথ 'এল ক্লাসিকো'র মঞ্চ প্রস্তুত। রোববার সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই একটি ম্যাচ ঘিরেই এখন আবর্তিত হচ্ছে স্প্যানিশ ফুটবলের ভাগ্য। জেদ্দার এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলন্সোর জন্য এই ফাইনালটি ‘হয় এসপার নয় ওসপার’ পরিস্থিতি। গত জুনে দায়িত্ব নিলেও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে এখনো পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি তিনি। ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর তাঁর চাকরি প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু টানা পাঁচ জয় তাঁকে টিকিয়ে রেখেছে। রাতে বার্সাকে হারিয়ে প্রথম শিরোপা জিততে পারলে অলন্সো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, অন্যথায় ছাঁটাইয়ের খড়গ নামা এখন কেবল সময়ের ব্যাপার।

রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো কিলিয়ান এমবাপ্পের দলে ফেরা। হাঁটুর চোট কাটিয়ে আরও এক সপ্তাহ পর ফেরার কথা থাকলেও তিনি এখন পুরোপুরি ফিট। এই মৌসুমে ২৪ ম্যাচে ২৯ গোল করা এমবাপ্পে বার্সার বিপক্ষে ৫ ম্যাচে করেছেন ৬ গোল। তবে এমবাপ্পে, ভিনিসিয়াস এবং বেলিংহ্যামকে একসাথে খেলাতে গিয়ে দলের ভারসাম্য রক্ষা করা অলন্সোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ফর্মের তুঙ্গে রয়েছে। গত মৌসুমে মাদ্রিদকে তারা চারবার হারিয়েছিল, যার মধ্যে এই জেদ্দাতেই সুপার কাপ ফাইনালে ৫-২ গোলের বড় জয় রয়েছে। যদিও গত অক্টোবরে লা লিগা ক্লাসিকোতে আলন্সোর রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিল কাতালানরা, আজ সেই হারের প্রতিশোধ নিয়ে শিরোপা ধরে রাখাই হবে লামিন ইয়ামাল-রাফিনহাদের মূল লক্ষ্য।

মাদ্রিদ শিবিরে বর্তমানে আলোচনার কেন্দ্রে দুই ব্রাজিলিয়ান। টানা ১৬ ম্যাচ গোলহীন থেকে ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াস জুনিয়র কিছুটা চাপে থাকলেও, ডান প্রান্তে জ্বলে উঠেছেন রদ্রিগো। গত ৫ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে তিনি এখন আলন্সোর তুরুপের তাস। অন্যদিকে বার্সেলোনা কোচ এমবাপ্পেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার মানলেও, তাঁর দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেন, গাভি ও ক্রিস্টেনসেন চোটের কারণে দলে থাকছে না। তবে সেমিতে বদলি হিসেবে নেমে গোল করা লামিন ইয়ামাল ফিরছেন শুরুর একাদশে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও এডার মিলিতাও মাঠের বাইরে। রুডিগার ও রদ্রিগো ফিটনেস টেস্ট পাশ করলে একাদশে ফিরবেন। মুখোমুখি ২৬১ লড়াইয়ের মধ্যে রিয়াল জিতেছে ১০৬টিতে, আর বার্সেলোনা ১০৪টিতে।

রাতের এই 'এল ক্লাসিকো' কি ফ্লিকের বার্সাকে আরও একটি শিরোপা এনে দেবে, না কি জাভি আলন্সোর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে, উত্তর মিলবে জেদ্দার মরু প্রান্তরে।

একাত্তর/এসি
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় পটপরিবর্তন ঘটিয়ে ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর ও ২০২৪ ব্যালন ডি'অর বিজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছিনিয়ে নিল বার্সেলোনা! ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর