বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রে ফুটবলের অভাবনীয় রূপান্তর

আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:১৯ পিএম

চলতি বছরের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। তিন দশকের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরে আসায় আলোচনায় উঠে এসেছে ১৯৯৪ সালের সেই স্মৃতি। তবে এবারের চিত্র ১৯৯৪ সালের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তখন ফুটবল ছিল দেশটির ক্রীড়া সংস্কৃতির প্রান্তিক পর্যায়ে, আর আজ তা মূলধারার এক অবিচ্ছেদ্য অংশ।

১৯৯৪ সালে যখন যুক্তরাষ্ট্র শেষবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিলো, তখন দেশটিতে কোনো পেশাদার ফুটবল লিগ ছিলো না। জাতীয় দল গঠিত হয়েছিল মূলত সাবেক কলেজ শিক্ষার্থী, অপেশাদার এবং অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে।

ইউএস সকার ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট সুনীল গুলাটি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের শঙ্কার কথা স্মরণ করে বলেন, ৯৪ সালের আগে আমাদের প্রধান দুশ্চিন্তা ছিল টিকিটের চাহিদা নিয়ে। সব টিকিট বিক্রি হবে কি না, তা নিয়ে আয়োজক কমিটি যথেষ্ট সংশয়ে ছিল।

সব বাধা পেরিয়ে সেই টুর্নামেন্টটি রেকর্ড গড়েছিল। প্রায় ৩৫ লাখ দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন, যা ছিল প্রতি ম্যাচে গড়ে প্রায় ৬৯ হাজার। যুক্তরাষ্ট্র দল ১৯৩০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে পৌঁছেছিল এবং সেবার চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়। ওই আসরটিই মূলত দেশটিতে পেশাদার লিগ 'মেজর লিগ সকার' (এমএলএস)-এর বীজ বপন করে।

বত্রিশ বছর পর ফুটবল এখন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খেলা। সুনীল গুলাটির মতে, আজকের প্রেক্ষাপট একদমই আলাদা। তিনি বলেন, ১৯৯৪ সালে দাঁড়িয়ে যদি কেউ বলত যে ভবিষ্যতে এমএলএস-এ ৩০টি দল থাকবে, ২২টি ফুটবল-নির্দিষ্ট স্টেডিয়াম তৈরি হবে এবং গড়ে ২০ হাজার দর্শক খেলা দেখবে, তবে তা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হতো।

বর্তমানে ফুটবলের এই বিপ্লবের অন্যতম প্রভাবকগুলো হলো পেশাদার লিগের প্রসার, শুধু এমএলএস নয়, নারীদের লিগ এবং ইউএসএল-এর দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগগুলোও এখন দারুণ সফল। জাতীয় দলের উন্নতি, ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৬তম অবস্থানে থাকা মার্কিন জাতীয় দল এখন বিশ্বের যেকোনো বড় শক্তির সাথে টক্কর দিতে প্রস্তুত। এছাড়া, ১৯৯৪ সালের মতো টিকিট বিক্রি নিয়ে এবার কোনো দুশ্চিন্তা নেই; বরং টিকিটের চাহিদার তুলনায় জোগান অনেক কম।

তিন দশকে যুক্তরাষ্ট্রের ফুটবল এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। প্রান্তিক খেলা থেকে আজ এটি দেশটির একটি শক্তিশালী শিল্প ও আবেগের জায়গায় পৌঁছেছে। এবারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে শুধু সফল আয়োজনই নয়, মাঠের পারফরম্যান্সেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। ‘সকার’ থেকে ‘ফুটবল’ হওয়ার এই যাত্রা ২০২৬ সালে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ক্রীড়া বিশ্লেষকদের ধারণা।

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর