লুকা মদ্রিচের চোয়ালে চোট, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:০০ এএম

ক্রোয়েশিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক লুকা মদ্রিচকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলার সময় মাথায় গুরুতর চোট পেয়ে সিরি-এ লিগের বাকি মৌসুম থেকে ছিটকে গেছেন ৪০ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। তবে, চোট গুরুতর হলেও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে এখনও হাল ছাড়েননি মদ্রিচ এবং ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিচ।


গত রোববার জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘর্ষে লুকা মদ্রিচের বাঁ দিকের গালের হাড়ে একাধিক জটিল চিড় ধরে। এসি মিলান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মদ্রিচের সফল অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে, সুস্থ হতে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় চলতি মৌসুমে মিলানের হয়ে তাঁকে আর মাঠে দেখা যাবে না। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে মিলানে যোগ দেওয়ার পর ৩৬ ম্যাচে ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছিলেন এই কিংবদন্তি।


ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানি এখন মদ্রিচের সামনে। ২০০৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১৯টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন তিনি। তাঁর নেতৃত্বেই ক্রোয়েশিয়া ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল। ৪১ ছুঁইছুঁই বয়সে এই চোট তাঁর ক্যারিয়ারের শেষ বড় আসরে অংশগ্রহণকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

তবে ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ যথেষ্ট আশাবাদী। তিনি জানান, লুকার সঙ্গে আমার কথা হয়েছে। আমি নিশ্চিত ও বিশ্বকাপে ফেরার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। আমাদের পূর্ণ সমর্থন তাঁর সাথে আছে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের অধিনায়ক হিসেবে ও এই গ্রীষ্মে আবারও দলকে নেতৃত্ব দেবে।


বিশ্বকাপে এল-গ্রুপে ক্রোয়েশিয়ার সঙ্গী হয়েছে ইংল্যান্ড, পানামা ও ঘানা। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে মদ্রিচ সময়মতো ফিট হয়ে ফিরতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

লুকা মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, বরং ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা। তাঁর অনুপস্থিতি দলে বড় শূন্যতা তৈরি করতে পারে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ‘এলএম১০’-এর দ্রুত আরোগ্যের জন্য, যাতে বিশ্বকাপের মঞ্চে আবারও তাঁর পায়ের জাদু দেখার সুযোগ মেলে।

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর