সনের জোড়া গোলে ত্রিনিদাদকে ৫-০ ব্যবধানে ওড়ালো দক্ষিণ কোরিয়া

আপডেট : ৩১ মে ২০২৬, ০২:২৭ পিএম

নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে ওঠা সব সমালোচনার কড়া জবাব দিলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন। গতকাল শনিবার বিশ্বকাপ প্রস্তুতির প্রীতি ম্যাচে তাঁর জোড়া গোলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ৫-০ ব্যবধানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

আসন্ন বিশ্বকাপের আগে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফর্ম নিয়ে বেশ জলঘোলা হচ্ছিল, কারণ মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে চলতি মৌসুমে তিনি এখনও কোনো গোল পাননি। তবে আমেরিকার ইউটাহর প্রোভোতে অনুষ্ঠিত এই ম্যাচে চেনা রূপেই দেখা মিলল সনের। দলের জয়ে অপর গোলটি করেন হুয়াং হি-চ্যান এবং দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জোড়া গোল করেন চো গুয়ে-সাং।

ম্যাচ শেষে সন হিউং-মিন সাংবাদিকদের বলেন, গত মার্চে আইভরি কোস্ট ও অস্ট্রিয়ার কাছে টানা দুটি ম্যাচ হেরে আমাদের আত্মবিশ্বাস কিছুটা কমে গিয়েছিল। এই জয় আমাদের সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এবং ছন্দ ধরে রাখতে সাহায্য করবে।

তিনি আরও যোগ করেন, প্রতিপক্ষ যে-ই হোক না কেন, ৫-০ ব্যবধানে জেতা সহজ কথা নয়। তাই আমি আশা করব মানুষ এটিকে খুব সহজভাবে নেবে না। সব কৃতিত্ব খেলোয়াড়দের।

এই ম্যাচে জোড়া গোলের পর আন্তর্জাতিক ফুটবলে সনের মোট গোল সংখ্যা দাঁড়ালো ৫৬-তে। দক্ষিণ কোরিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চা বুম-কুনের (৫৮ গোল) রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২ গোল। তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না এই তারকা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের জন্য অবদান রাখা এবং মাঠে ত্যাগ স্বীকার করাটাই তাঁর ক্যারিয়ারের মূল দর্শন।

আসন্ন বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া খেলবে সি-গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক দেশ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। ১১ জুন গুয়াদালাহারায় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে এল সালভাদরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর