মহাজাগতিক ইশারা: সকালেই আসছে ব্রাজিলের প্রথম জয়

আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:২০ পিএম

মাঠের ফুটবল কৌশল আর ড্রেসিংরুমের চুলচেরা বিশ্লেষণ তো অনেক হলো, এবার ব্রাজিলের হেক্সা মিশন বাঁচাতে মাঠে নামল স্বয়ং জ্যোতির্বিদ্যা! ২০২৬ বিশ্বকাপে সোশ‍্যাল মিডিয়ায় গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে নিখুঁত ভবিষ‍্যদ্বাণী করে ব্যাপক সাড়া ফেলা জনপ্রিয় অ্যাস্ট্রোলজি প্রোফাইল ‘স্যাটার্নালিয়া’ জানিয়ে দিলো, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সকালেই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের মুখ দেখতে যাচ্ছে সেলেসাওরা। একই সাথে গ্রহের ফেরে হাইতির কপালে যে এক চরম দুর্ভোগ অপেক্ষা করছে, সেই ছকও এঁকে দিয়েছে তারা।

নক্ষত্রের এই মহাজাগতিক হিসেব-নিকেশ ও বিশ্লেষণ বলছে, ম্যাচ শুরুর মুহূর্তে লগ্ন বা ‘অ্যাসেন্ডেন্ট’ থাকছে ধনু রাশিতে। তাই ব্রাজিলকে নিয়ন্ত্রণ করবে ধনু রাশির অধিপতি বৃহস্পতি। তবে, খেলা শুরু হতেই লগ্ন রাশি পরিবর্তন করে মকর রাশিতে চলে যাবে, যার ফলে শনি দেবের প্রভাবও থাকবে ব্রাজিলের ওপর।


অন্যদিকে, হাইতিকে নিয়ন্ত্রণ করবে বুধ (মিথুন রাশির অধিপতি) এবং স্বয়ং চন্দ্র। আর এখানেই লুকিয়ে আছে এই ম্যাচের আসল রহস্য! চন্দ্র এখানে রাহু-কেতুর ‘দক্ষিণ নোড’ ছাড়া আর কাউকেই স্পর্শ করছে না; যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সকালের মাঠে হাইতির ভাগ্যে এক চরম বিপর্যয় বা কঠিন পরিস্থিতি নেমে আসতে চলেছে!

জ্যোতিষ শাস্ত্রের এই প্রোফাইলটি শুধু দল নয়, ব্রাজিলের হাই-প্রোফাইল ইতালিয়ান বস আনচেলত্তির কুষ্ঠিও রীতিমতো মুখস্থ করে ফেলেছে। তাদের দাবি, আজকের মরণ-পণ ম্যাচে মাঠের ফুটবলাররা নন, আসল নায়ক বা ‘প্রোটাগনিস্ট’ হবেন স্বয়ং আনচেলত্তি। ব্রাজিল দল নাকি আজ মাঠে এক অদ্ভুত ‘সানশাইন’ বা রৌদ্রোজ্জ্বল শক্তি নিয়ে প্রবেশ করবে, যা দলকে দেখাবে সঠিক দিক-নির্দেশনা।


নক্ষত্রের আলোয় আনচেলত্তির ছক:
প্রথম ম্যাচের ড্রয়ের পর ব্রাজিল দল হিসেবে হয়তো এই মুহূর্তে সমর্থকদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। সত্যি বলতে, এখনো মাঠে কোনো দলই গড়ে ওঠেনি, যা আছে তা হলো শুধু একজন জাত কোচ।

আর সেটাই দলের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক, কারণ এই ছন্নছাড়া দলটির এখন একজন শক্ত নেতার বড্ড প্রয়োজন। ব্রাজিলের গত কয়েকটা বিশ্বকাপের ব্যর্থতার অন্যতম কারণ ছিল ডাগআউটে একজন দুর্বল কোচের উপস্থিতি; পিতৃসুলভ অভিভাবকত্বের অভাব।

কিন্তু আজ খেলা শুরুর সময় চন্দ্র কন্যারাশিতে থাকলেও, দিনের শুরুটা হচ্ছে সিংহ রাশিতে চন্দ্রের অবস্থানের মধ্য দিয়ে, যা কাকতালীয়ভাবে খোদ আনচেলত্তির নিজের রাশি! এর সাথে যোগ হয়েছে ‘বেটেলজিউস’ নক্ষত্রের সাথে সূর্যের এক দুর্লভ মহাজাগতিক সংযোগ।

এর সহজ মানে হলো, মাঠে নামার আগেই দিনটি শুরু হচ্ছে এক অমোঘ চকমকে সিদ্ধান্ত নিয়ে। কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই তাঁর চূড়ান্ত চাল চেলে ফেলেছেন এবং আজ তিনি ‘সূর্যের’ তেজ নিয়ে মাঠে নামবেন। সবচেয়ে বড় কথা হলো, আজ দল তার সঠিক পথ খুঁজে পাবে। আর জ্যোতিষের এই ছক যদি সত্যি হয়, তবে আজ ব্রাজিলের জয় অবধারিত!

তথ্যসূত্র: ও গ্লোবো

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর