বিশ্বের প্রথম ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার!

নেইমারকে নিয়ে লুলা

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:২২ পিএম

মাঠে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক বিস্ফোরক ও কৌতুকপূর্ণ মন্তব্যে ব্রাজিলের রাজনৈতিক ও ফুটবল অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছেন দেশের স্বনামধন্য প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।

চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে সরাসরি খোঁচা দিয়ে লুলা মন্তব্য করেছেন, নেইমার জুনিয়র হলেন ফুটবল ইতিহাসের প্রথম ‘হোম অফিস’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ খেলোয়াড়!


এই মুখরোচক ঘটনার সূত্রপাত শুক্রবার বেলো হরিজন্তে শহরে ব্রাজিলের সরকারি স্বাস্থ্য খাতের এক বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে। মঞ্চে দাঁড়িয়ে প্রেসিডেন্ট লুলা দর্শক সারিতে থাকা এক খুদে ভক্তের উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন, আচ্ছা বলতো, এই মুহূর্তে ব্রাজিল দলে সবচেয়ে ভালো ফুটবল খেলছে কে?" কোনো কিছু না ভেবেই সেই অবুঝ শিশুটি চিৎকার করে উত্তর দেয়- নেইমার!

আর তাতেই যেন মোক্ষম সুযোগটি পেয়ে যান বামপন্থী এই বর্ষীয়ান রাজনীতিক। শিশুটির কথা শুনে হেসে কুটিপাটি হয়ে লুলা বলেন, আরে ভাই, নেইমার তো খেলাই খেলছে না! ও হলো পৃথিবীর প্রথম ‘হোম অফিস’ ফুটবলার যাকে জাতীয় দলে ডাকা হয়েছে। বৃহস্পতিবারই আমি ইন্টারনেটে এই ট্রোলটা দেখেছি। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, যে কোনো দিন হয়তো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আস্ত একটা টিম বানিয়ে ফেলতে হবে. যেখানে এগারো জনই হবে পেলে!


প্রেসিডেন্ট লুলার এই হুট করে দেশের সবচেয়ে বড় তারকাকে কটাক্ষ করার নেপথ্যে শুধু ফুটবল নয়, ব্রাজিলের চরম রাজনৈতিক বৈরিতাও জড়িয়ে আছে বলে মনে করছেন অনেকে। কারণ নেইমার প্রকাশ্যে লুলার কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অন্ধ সমর্থক হিসেবে পরিচিত। ফলে লুলার এই ‘হোম অফিস’ খোঁচা যে রাজনীতির মাঠেও নতুন মাত্রা পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাস্তবতা হলো, কাফ ইনজুরির কারণে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলের এই পোস্টার বয়। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে যেমন তিনি ছিলেন না, তেমনি ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে আজকের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচেও স্কোয়াডের বাইরে তিনি।


আরও আশ্চর্যের বিষয় হলো, দলের বাকিরা যখন ম্যাচের জন্য ফিলাডেলফিয়ায় উড়ে গেছেন, নেইমার তখন আমেরিকার নিউ জার্সিতে দলের মূল কন্ডিশনিং বেজ-ক্যাম্পেই অলস সময় কাটাচ্ছেন. যা লুলার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ট্রোলকে যেন আরও বেশি বাস্তব করে তুলেছে।

তবে আশার কথা হলো, নেইমার নিবিড় পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন। সব ঠিকঠাক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে এই 'হোম অফিস' খোলস ভেঙে আসল রাজপুত্রের মতোই মাঠে নামবেন আল হিলালের এই তারকা। এখন দেখার বিষয়, প্রেসিডেন্টের এই কড়া চিমটির জবাব নেইমার মাঠের পারফরম্যান্স দিয়ে দিতে পারেন কিনা!

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর