বিশ্বকাপের সেরা একাদশে মেসি-এমবাপের সঙ্গে ভিনি!

আপডেট : ২৯ জুন ২০২৬, ০২:৫৪ পিএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে পারফরম্যান্সের ধারাবাহিকতা আর মাঠে কাটানো মিনিটের ওপর ভিত্তি করে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে পর্তুগালের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘আ বোলা’। আর সেই বিশ্বসেরা ১১ জনের তালিকায় একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন সেলেসাওদের নতুন ত্রাস ভিনিসিয়াস। টুর্নামেন্টের এই সেরা একাদশের আক্রমণভাগে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের সাথে ‘ত্রিরত্ন’ হিসেবে রাখা হয়েছে এই রিয়াল মাদ্রিদ সুপারস্টারকে।

আ বোলার এই সেরা একাদশে গোলরক্ষক হিসেবে আছেন এলোয় রুম। রক্ষণভাগে আশরাফ হাকিমি, জান পল ভ্যান হেক, ডিনি বোর্হেস এবং মার্ক কুকুরেয়া। মাঝমাঠের দখল দেওয়া হয়েছে লুকা মদ্রিচ, পাপে গেয়ে ও লেয়ান্দ্রো ট্রোসার্ডের হাতে। আর আক্রমণভাগে বিশ্ব কাঁপাতে প্রস্তুত মেসি, এমবাপে ও ভিনিসিয়াস।

তবে এই একাদশে ভিনির অন্তর্ভুক্তি নিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমটি যে ব্যাখ্যা দিয়েছে, তা বেশ রসালো ও আলোচনার জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদে এমবাপের ছায়ায় কিছুটা ঢাকা পড়লেও ব্রাজিলের জার্সিতে এমবাপেহীন ভিনিসিয়ুস যে কতটা ভয়ংকর ও স্বাধীন, তা-ই ফুটিয়ে তুলেছে পত্রিকাটি।

ভিনির প্রশংসা করে ‘আ বোলা’ লিখেছে, আরেকজন খেলোয়াড়, যিনি জাতীয় দলে নিজের জন্য একদম পারফেক্ট একটা ভূমিকা খুঁজে পেয়েছেন। মজার ব্যাপার হলো, এখানে তাঁর পাশে এমবাপে নেই! ফলে ভিনিসিয়াস জুনিয়র এখানে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন এবং মাটের প্রতিটি কোণায় কোণায় ও শুধুই বিপদের গন্ধ ছড়াচ্ছে। গ্রুপ পর্বে চার গোল করে ব্রাজিলকে নকআউটে তোলা ভিনি যে এখন বিপক্ষ ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম, পর্তুগিজদের এই একাদশই তার সবচেয়ে বড় প্রমাণ!

বাংলাদেশ সময় রাত ১১টায় যখন হেক্সা শিরোপার খোঁজে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল, তখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে একজন মানুষের ওপর, নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় ১০০০ দিন পর...
হিউস্টনের মাঠে হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের তুমুল উত্তেজনা ও বাকযুদ্ধ! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি অসম্মান ও খোঁচা দিয়ে বসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার...
হিউস্টনের মাঠে রাত ১১টায় যখন ফুটবল বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান, তখন তা কেবল দুই দেশের মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। এটি মূলত ফুটবল দুনিয়ার এক রোমাঞ্চকর...
কাতার বিশ্বকাপের সেই ক্ষত এখনো শুকায়নি জাপানি ফুটবল ভক্তদের মনে। ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলর টাইব্রেকারে তিন-তিনটি পেনাল্টি মিস করে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্লু সামুরাইরা।...
পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখা থেকে গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনার পর সোমবার (২৯ জুন) সকাল থেকে নিজেদের...
বাংলাদেশ সময় রাত ১১টায় যখন হেক্সা শিরোপার খোঁজে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল, তখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে একজন মানুষের ওপর, নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় ১০০০ দিন পর...
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
হিউস্টনের মাঠে হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের তুমুল উত্তেজনা ও বাকযুদ্ধ! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি অসম্মান ও খোঁচা দিয়ে বসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর