বিশ্বকাপের সেরা দশে ভিনির সঙ্গে ব্রুনোও

সবার ওপরে মেসি

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

বিশ্বকাপের শেষ ১৬-র মহালড়াইয়ে নরওয়ের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে এলো এক দারুণ সুখবর। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের শ্বাসরুদ্ধকর জয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন সেলেসাও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।

প্রভাবশালী মাকিন ক্রীড়া ওয়েবসাইট- দ্য অ্যাথলেটিকের প্রকাশিত বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের নতুন র‍্যাংকিংয়ে এক ধাক্কায় ২৫ ধাপ ওপরে উঠে শীর্ষ দশেজায়গা করে নিয়েছেন ব্রাজিলের এই নম্বর এইট। এই তালিকায় তার সাথে ব্রাজিলের পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়রও রয়েছেন শীর্ষ দশের ৬ নম্বরে, আর যথারীতি ফুটবল বিশ্বকে শাসন করে তালিকার এক নম্বরে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।


গ্রুপ পর্ব শেষে ব্রুনো গিমারায়েসের অবস্থান ছিল ৩৫ নম্বরে। কিন্তু জাপানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি যেন ‘লিফট’-এ চড়ে ওপরে উঠে এলেন। ম্যাচের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেলির সেই জয়সূচক গোলের নিখুঁত অ্যাসিস্টটি এসেছিল ব্রুনোর পা থেকেই।

টুর্নামেন্টে এটি তাঁর চতুর্থ অ্যাসিস্ট, যা তাঁকে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট দাতার আসনে বসিয়েছে। পুরো ম্যাচ জুড়ে মাঠে প্রায় ম্যারাথন দূরত্বের সমান দৌড়ানো ব্রুনো সম্পর্কে দ্য অ্যাথলেটিক লিখেছে, ক্যাসেমিরোর সমতাসূচক গোলের ঠিক আগে ব্রুনোর এক বুলেট গতির হেড প্রায় গোল লাইনের ভেতরেই ঢুকে গিয়েছিল। তিনি আক্রমণের প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছেন এবং শেষ মুহূর্তে বক্সে দারুণ এক থ্রু পাস বাড়িয়ে মার্টিনেলিকে দিয়ে জয়সূচক গোলটি করিয়েছেন।

অন্যদিকে, জাপানের বিপক্ষে এক অবিশ্বাস্য গোল করতে করতেও মিস করা ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তুলনায় তিন ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। তাঁর ওপরে যথাক্রমে রয়েছেন কিলিয়ান এমবাপে (ফ্রান্স), মাইকেল অলিস (ফ্রান্স), হ্যারি কেইন (ইংল্যান্ড) এবং আশরাফ হাকিমি (মরক্কো)। আর ভিনির ঠিক পেছনেই আছেন নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে (ফ্রান্স), ইসমাইল সাইবারি (মরক্কো) এবং ১০ নম্বরে ব্রুনো গিমারায়েস।


দ্য অ্যাথলেটিকের প্রকাশিত এই শীর্ষ ৫০ জন ফুটবলারের তালিকায় ব্রাজিলের আরও তিন ফুটবলার জায়গা করে নিয়েছেন। তবে, ফরোয়ার্ড মাথেউস কুনিয়া ১৫ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে নেমে গেছেন। শুরুর দিকে টপ টেনে থাকা আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগাহায়েস তালিকা থেকে ছিটকে যাওয়ার পর আবারও ৪৪ নম্বরে ফিরে এসেছেন। আর ব্রাজিলের নতুন সেনসেশন রাইয়ান সম্পূর্ণ নতুন মুখ হিসেবে ৪৮ নম্বরে নিজের অভিষেক ঘটিয়েছেন।

সবচেয়ে মজার বিষয় হলো, আর্জেন্টিনার বিরুদ্ধে বীরোচিত লড়াই করে বিদায় নেওয়া পুঁচকে কেপ ভার্দের দুই ফুটবলার ‘লিটল গ্র্যান্ডমা’ এবং সিডনি লোপেস কাবরালও এই তালিকায় যথাক্রমে ৪৯ ও ৫০ নম্বরে জায়গা পেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আজ নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে এই র‍্যাংকিং নিশ্চিতভাবেই ব্রাজিলের ব্রুনো ও ভিনিসিয়ুস জুনিয়রদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে!

একাত্তর/এআরএস
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর