আর চুপ করে বসে থাকা সম্ভব নয়: মিশর

আর্জেন্টিনা ম্যাচ বিতর্ক

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:১৪ এএম

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহাকাব্যিক জয় নিয়ে মাঠের উত্তেজনা এবার রূপ নিয়েছে অফিশিয়াল যুদ্ধে! শেষ ১৬-এর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ এনেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

রেফারিংয়ের এমন ‘অবিচার’ নিয়ে তারা কোনোভাবেই চুপ থাকবে না বলে বুধবার সকালে এক কড়া বিবৃতিতে সোজা জানিয়ে দিয়েছে। আটলান্টা ফ্যালকন্সের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ইনজুরি টাইমে (৯২ মিনিটে) যখন এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন, তখনই রণক্ষেত্রে পরিণত হয় মাঠ। গোলটি হতেই আর্জেন্টিনার ফুটবলাররা মিশরীয় বেঞ্চের সামনে গিয়ে বুনো উল্লাসে মাতলে ক্ষোভে ফেটে পড়েন মিশরীয়রা।


পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মিশরের গোলরক্ষক কোচ সাফান এলসাঘিরকে ফরাসি রেফারির দিকে তেড়ে যেতে দেখে বাকিরা তাকে টেনেহিঁচড়ে আটকে রাখেন। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান এবং প্রতিবাদী মিশরীয় ডাগআউটে একের পর এক হলুদ কার্ডের বন্যা বয়ে দেন।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির সঠিক ব্যবহার না করার দিকে আঙুল তুলেছে। ম্যাচের ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর, মিশরের আরও একটি গোল ভিএআর-এর মাধ্যমে বাতিল করা হয়।

সবচেয়ে বড় বিতর্ক ওঠে আর্জেন্টিনার জয়সূচক গোলটি নিয়ে। মিশরীয়দের দাবি, এনজোর গোলের ঠিক আগের মুহূর্তে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার স্পষ্ট ফাউল করেছিলেন, যা রেফারি তো দেখেনইনি, এমনকি ভিএআর চেক করার প্রয়োজনও মনে করেননি।


বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে যেখানে সর্বোচ্চ মানের রেফারিং আশা করা হয়, সেখানে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ম্যাচের ফলকে সরাসরি প্রভাবিত করেছে। মাঠে যা ঘটেছে তা আমাদের খেলোয়াড়, স্টাফ ও কোটি কোটি সমর্থকের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

বিবৃতিতেই শেষ নয়, ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বোমা ফাটিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান। ফিফা এবং রেফারি মিলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে জোর করে টুর্নামেন্টে টিকিয়ে রাখছে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা চ্যাম্পিয়নদের চেয়ে সবদিকেই ভালো খেলেছি। কিন্তু ম্যাচের ফলাফল মাঠের ভেতরের এবং মাঠের বাইরের কিছু ‘অদৃশ্য হাত’ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। সম্ভবত তারা চায় বিশ্বচ্যাম্পিয়নরা আসরে টিকে থাকুক। সম্ভবত তারা চায় মেসি শেষ পর্যন্ত খেলুক।


ক্ষোভে-দুঃখে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়ে হাসান আরও বলেন, আমি কথা দিচ্ছি, দেশে ফেরার পর এই বিশ্বকাপের আর একটা ম্যাচও আমি টিভিতে দেখব না। এটাই এই অবিচারের বিরুদ্ধে আমার নীরব প্রতিবাদ, নিজের আওয়াজ তোলার নিজস্ব উপায়।

মিশরের এই আগুনে বিবৃতির পর ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হলেও, ফিফা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। তবে মাঠের বাইরে এই তপ্ত রেফারিং বিতর্ক শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া আর্জেন্টিনার ওপর যে এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করল, তা বলাই বাহুল্য!

তথ্যসূত্র: ইএসপিএন

অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর