রাতে আটলান্টায় মুখোমুখি দুই চিরশত্রু আর্জেন্টিনা-ইংল্যান্ড

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

আটলান্টায় রাত একটায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরশত্রু-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুই শিবিরের পক্ষ থেকেই মাঠের বাইরের পুরোনো ইতিহাসকে খাটো করে দেখানোর আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু মুখে যা-ই বলা হোক না কেন, আটলান্টার এই মহারণকে ঘিরে মাঠ ও মাঠের বাইরে যে এক চরম ও বিস্ফোরক উত্তেজনার পারদ চড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই ম্যাচকে ঘিরে আটলান্টা পুলিশ এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, কারণ গত ৪৮ ঘণ্টায় দুই দেশের হাজার হাজার উন্মাদ সমর্থক এই শহরে এসে জড়ো হয়েছেন। ফুটবলীয় শত্রুতার পাশাপাশি এই ম্যাচের পেছনে জড়িয়ে আছে ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টাইনদের কাছে ‘মালভিনাস’) নিয়ে দুই দেশের রক্তক্ষয়ী সামরিক যুদ্ধ। এই ক্ষত এতটাই দগদগে যে, গত শনিবার সুইজারল্যান্ডকে হারানোর পরও আর্জেন্টিনার ফুটবলারদের ড্রেসিংরুমে ফকল্যান্ড নিয়ে স্লোগান দিতে শোনা গেছে!


দুই পরাশক্তির মাঠের লড়াইয়ের ইতিহাসও কোনো অংশেই কম বিতর্কিত নয়। ১৯৬৬ সালে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিন প্রথমার্ধে মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। যার ফলে খেলা ৮ মিনিট বন্ধ থাকে। ম্যাচ শেষে ইংলিশ বস আলফ রামসে আর্জেন্টাইনদের সরাসরি ‘পশু’ বলে গালি দিয়েছিলেন।

১৯৮৬ সালের 'হ্যান্ড অব গড'। মেক্সিকো বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত হাত দিয়ে করা গোল এবং এরপর মাঝমাঠ থেকে একাই ড্রিবলিং করে পিটার শিল্টনকে বোকা বানিয়ে করা শতাব্দীর সেরা গোল আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানের জয় এনে দেয়।

১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের সেন্ট এতিয়েনে ম্যাচ যখন ২-২ সমতায়, তখন দিয়েগো সিমিওনেকে হালকা লতি মারার অপরাধে ডেভিড বেকহ্যামকে লাল কার্ড দেখান রেফারি কিম মিল্টন নিলসেন। পরে সিমিওনে নিজেই স্বীকার করেছিলেন, রেফারি তাঁর পাতানো ফান্দে পা দিয়েছিলেন। টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। সেই হারের পর ফ্রান্সের সেই ইংলিশ হুলিগানরা তাণ্ডবের চেষ্টা করেও ব্যর্থ হয়।


এই বিশাল ইতিহাসের চাপ সামলাতে গিয়ে আর্জেন্টিনা বস লিওনেল স্কালোনি অবশ্য খুব শান্ত মেজাজে বলেছেন, এটি শুধুই একটা ফুটবল ম্যাচ। আমরা একজন চমৎকার কোচের অধীনে থাকা অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, ব্যাস এটুকুই। একই সুর ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের গলায়, ম্যাচ ৯০ মিনিটের হোক, ১২০ মিনিটের হোক কিংবা টাইব্রেকার, আমরা সবকিছুর জন্য প্রস্তুত।

সেমিফাইনালের এই পথটায় দুই দলই যে পারফরম্যান্সের চেয়ে ভাগ্যের জোরে বেশি পার পেয়েছে, তা কিন্তু স্পষ্ট। নরওয়ের বিরুদ্ধে আর্লিং হালান্ডের একটি গোল ফাউলের অজুহাতে বাতিল না হলে টুখেলের দল হয়তো আজ সেমিফাইনালে থাকত না।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে তো টুর্নামেন্ট জুড়েই রেফারিদের পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে! প্রথম ম্যাচেই আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির গোড়ালিতে বুটের স্পাইক দিয়ে মারাত্মক আঘাত করেও লাল কার্ড থেকে বেঁচে যান লিওনেল মেসি, যা নিয়ে আলজেরিয়া ফিফার কাছে অফিশিয়াল অভিযোগও করেছে।


শেষ ষোলোর ম্যাচে মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয় এবং মোহাম্মদ সালাহর পেনাল্টির জোরালো আবেদন নাকচ করে রেফারি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন। আর, কোয়ার্টার ফাইনালে সুইসদের বিরুদ্ধে যখন স্কালোনির দল খাবি খাচ্ছিল, ঠিক তখন ব্রিল এমবোলোকে ‘ডাইভিং’-এর দায়ে বিতর্কিত লাল কার্ড দেখিয়ে ম্যাচটি আর্জেন্টিনার থালায় তুলে দেওয়া হয়।

ইংল্যান্ড শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের প্রধান মিডফিল্ডার ডেক্লান রাইসকে নিয়ে, যিনি জ্বরে ভুগে তিন দিন বিছানায় পড়ে ছিলেন। জ্যারেল কোয়ানসা লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকায় রক্ষণভাগে জন স্টোনসের সাথে থাকছেন মার্ক গুয়েহি। আর ডানপ্রান্তে ননি মাদুয়েকে সরিয়ে বুকায়ো সাকাকে শুরুর একাদশে ফেরাতে পারেন টুখেল।

অন্যদিকে, আর্জেন্টিনা এখনও তাদের চেনা ছন্দে ফিরতে না পারায় সোমবার অনুশীলনে পাঁচ সদস্যের রক্ষণভাগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন স্কালোনি। যদি তিনি এই ডিফেন্সিভ ছকে যান, তবে রদ্রিগো ডি পল বেঞ্চে চলে যাবেন এবং নিকোলাস ওটামেন্ডি একাদশে ঢুকবেন। তবে, সম্ভাবনা বেশি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা জয়ী একাদশটিই ধরে রাখার।


আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
ই মার্তিনেজ, মলিনা, রোমেরো, ল মার্তিনেজ, তাগলিয়াফিতো, পারেদেস, ডি পল, ম্যাক অ্যালিস্টার, ফার্নান্দেজ, আলভারেজ, মেসি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: পিকফোর্ড, কোনসা, স্টোনস, গুয়েহি, ও’রিলি, রাইস, অ্যান্ডারসন, বেলিংহাম, সাকা, গর্ডন, কেইন।

পরিসংখ্যান ও প্রেডিকশন:  ইতিহাস বলছে, দুই দলের ১৪ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ৬টিতে এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের হার মাত্র ২০ শতাংশ! এছাড়া আর্জেন্টিনা তাদের ইতিহাসের ষষ্ঠ সেমিফাইনাল খেলতে নামছে; আগের ৫ বারের প্রতিটিতেই তারা ফাইনালে উঠেছিল। গোল করার গড়ে আর্জেন্টিনা (২.৬ গোল) এগিয়ে থাকলেও, ডিফেন্সে দুই দলই প্রতি ম্যাচে গড়ে মাত্র ০.৯ গোল হজম করেছে। থমাস টুখেলের সামনে সুযোগ ইতিহাসের চতুর্থ ম্যানেজার হিসেবে নিজের দেশ বাদে অন্য দেশের হয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার।


ফুটবল পণ্ডিতদের মতে, এই হাইভোল্টেজ ও বারুদ ঠাসা ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত হবে মূলত কারা নিজেদের নার্ভ ও আবেগ ধরে রাখতে পারে তার ওপর। কোনো গোলের বন্যা হয়তো দেখা যাবে না, তবে মাঠের মেজাজ থাকবে চরম গরম। আর সব দিক বিবেচনা করে বোদ্ধাদের প্রেডিকশন, এবার হয়তো মেসিদের সেট-পিস আর রেফারির ভাগ্য শেষ হচ্ছে। তবে, আরেক ফুটবল পণ্ডিতদের মতে, এবার মেসি যেখাবে একাই ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন, তেমন কিছুই দেখা যাবে আটলান্টায়।

একাত্তর/এআরএস
সব সময় দানে দানে তিন দান হয় না। শুধু তাই নয়, ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দলটি কখনও শিরোপা জয় করতে পারেনি। ফ্রান্স যেন এই দুইয়ের উদাহরণ হয়ে থাকলো। ফরাসিদের জন্য এবারও ভাগ্য বদলালো না, বরং ‘স্প্যানিশ...
বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড মহাজাগতিক সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের ২২ জন মহাতারকার পাশাপাশি ফুটবল...
বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন মাঠের বাইরের উত্তাপ এক লাফে বহু...
ডালাসে রাত ১টায় এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে যখন ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন আর ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের ফুটবল শুরুর আগেই ড্রেসিংরুমের বাইরে শুরু হয়ে গেছে এক হাই-ভোল্টেজ...
চারদিনের বিরতির পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে...
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতেও ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল...
সামনের দিনগুলোতে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের সবগুলো নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারপ্রধানও এমন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর