পদত্যাগের কথা শুনে হেসেই কুটিকুটি ফিফা প্রধান!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ এএম

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের ভরাডুবি এবং তীব্র সমালোচনার মুখে পড়েও পদত্যাগের গুঞ্জন দুই গাল হেসে উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় নিজের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি পোক্ত দাবি করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বজুড়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর অভূতপূর্ব সমর্থন তার পেছনে রয়েছে।

এর আগে ফিফার মেগা প্রতিযোগতিবগুলোর বাণিজ্যিক অধিকার নিয়ন্ত্রণের জন্য একটি নতুন বাণিজ্যিক সত্তায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের বহুল আলোচিত ওই প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হলে ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছিল।

এমনকি তখন ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের সংস্থা কনকাকাফ-এর সঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশনও তীব্র সমালোচনা করেছিল। কিন্তু তিন মাস ঘুরতেই দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। গত শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদের জন্য পূর্ণ সমর্থন ঘোষণা করায় তাঁর পুনর্নির্বাচনের পথ অনেকটাই সুগম হয়ে গেছে।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের প্রশ্নটি সামনে আসতেই হেসে উড়িয়ে দিয়ে ইনফান্তিনো বলেন, আমি বিশ্বের ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন দ্বারা নির্বাচিত হয়েছি। ফিফার মতো একটি সংস্থায় ভিন্ন মত থাকতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং মনে করি ফুটবলের অধিকার সবার, তবে বিপুল সংখ্যাগরিষ্ঠের মতামতকেও আমাদের সম্মান জানাতে হবে। তিনি আরও জানান, সম্প্রতি তিনি টোকিও সফরকালে এএফসি এবং কেপ ভার্দেতে সব আফ্রিকান দেশের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করেছেন।

এদিকে এশিয়ার এই অপ্রত্যাশিত ইউ-টার্ন এবং কনকাকাফের অভ্যন্তরীণ বিভাজনের ফলে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো এখন ফিফার রাজনীতিতে বেশ খানিকটা কোণঠাসা ও একা হয়ে পড়েছে। তাছাড়া ইনফান্তিনোর বিরুদ্ধে মাঠে নামার মতো শক্ত কোনো বিকল্প প্রার্থীও এই মুহূর্তে দৃশ্যপটে নেই। আগামী ২০৩১ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদের জন্য লড়াই করতে চলা ৫৬ বছর বয়সী এই সুইস-ইতালীয় প্রশাসক গত সপ্তাহে জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে এফএফই প্রস্তাবের ব্যবস্থাপনাগত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করলেও জার্মানি ও ইংল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর অসন্তোষ তাতে মোটেও কমেনি।

তবে সমালোচকদের পরোয়া না করে ইনফান্তিনো বেশ আত্মবিশ্বাসী সুরেই বলেছেন, ভিন্ন মত থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তারপর আমাদের সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। শেষ পর্যন্ত সদস্য অ্যাসোসিয়েশনগুলোই সিদ্ধান্ত নেবে তারা কাকে ফিফার সভাপতি হিসেবে দেখতে চায় এবং কীভাবে সংস্থাটি পরিচালিত হবে দেখতে চায়।

আগামী ১৮ নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারিত থাকায় ফুটবল বিশ্ব এখন পরবর্তী ক্ষমতার লড়াইয়ের দিকেই তাকিয়ে আছে।

তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স

একাত্তর/এআরএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
শনিবার প্রিমিয়ার লিগের বৃষ্টিভেজা রাতে গানারদের আসল উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। নিজের মাইলফলক ছোঁয়া ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠের দুই...
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে দেশের ক্রিকেটের এক সময়ের ‘পোস্টার বয়’ মোহাম্মদ আশরাফুলকে। তবে তাঁকে বরখাস্ত করা হয়নি, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...
রাজনীতিতে প্রতিকূলতা সামলে নেওয়ার জন্য সহনশীলতা ও ধৈর্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনীতিতে...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর