ক্যাঙ্গারুদের খাঁচায় বন্দি করে নকআউট পর্বে আমেরিকা!

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

ক্যাপ্টেন এবং দলের মূল প্রাণভোমরা ক্রিশ্চিয়ান পুলিসিক নেই তো কী হয়েছে? বেঞ্চের জোর আর গ্যালারির গগনবিদায়ী গর্জনকে পুঁজি করেই শুক্রবার সিয়াটলের মাঠে সকারুজদের রীতিমতো নাকানিচুবানি খাওয়াল যুক্তরাষ্ট্র। শুরুতেই এক আত্মঘাতী গোল আর অ্যালেক্স ফ্রিম্যানের জাদুকরী হেডারে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলল সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।


প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের উড়ন্ত শুরুর পর এই ম্যাচেও ভাগ্যের দেবী যেন মার্কিনীদের দিকেই হাত বাড়িয়ে রেখেছিলেন। ম্যাচের মাত্র ১১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ফল্যারিন বালোগানের এক বিষাক্ত দৌড় খেই হারিয়ে দেয় অস্ট্রেলিয়ান ডিফেন্সকে। বালোগান বক্সের ভেতর রিকার্ডো পেপির উদ্দেশ্যে বল বাড়ালে, তা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ক্যাঙ্গারু ডিফেন্ডার ক্যামেরন বার্গেস! ১-০ গোলে পিছিয়ে পড়ে যেন মাঠেই ঝিমিয়ে পড়ে টনি পোপোভিচের দল।


প্রথমার্ধের ৪৩ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল। সার্জিনো ডেস্টের শট প্রতিহত হয়ে বাতাসে ভাসলে অস্ট্রেলিয়ান কিপার প্যাট্রিক বিচকে মাটিতে ফেলে রেখে ফাকা বারে সহজ হেডে বল জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল হলেও ভিএআর রিভিউতে গোল আসতেই উল্লাসে ফেটে পড়ে পুরো মার্কিন ডাগআউট। আবেগঘন ফ্রিম্যান ম্যাচ শেষে বলেন, এটি পরাবাস্তব! প্রথমে বাতিল হওয়ায় বুকটা কাঁপছিল। কিন্তু বিশ্বকাপে গোল করা তো প্রতিটি শিশুর স্বপ্ন!


প্রথম ম্যাচে তুরস্ককে হারানো অস্ট্রেলিয়া দলের দুই গোলদাতা, নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাফকে শুরুর একাদশে না নামিয়ে এক চরম জুয়া খেলেছিলেন অজি কোচ পোপোভিচ। বিরতির পর এই দুজনকে মাঠে নামিয়ে ক্যাঙ্গারুরা কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও মার্কিন ডিফেন্স ভাঙার মতো ধার তাদের ছিল না।

ম্যাচ শেষে ক্ষুব্ধ পোপোভিচ বলেন, জানি না বড় মঞ্চের চাপ নাকি অন্য কিছু, প্রথমার্ধে আমাদের বড্ড ক্লান্ত ও ভারী লেগেছে। এই লেভেলে প্রথমার্ধে এত বড় সুযোগ প্রতিপক্ষকে দিলে ফিরে আসা অসম্ভব। ম্যাচের শেষ ৫ মিনিটে হ্যারি সাউটার অস্ট্রেলিয়ার হয়ে গোল করার এক সুবর্ণ সুযোগ হাত না হারালে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত। হতাশ সাউটার বলেন, সুযোগ আমরা পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। এই মুহূর্তে মনের ভেতর এত রাগ উথলে উঠছে যে মুখে ভাষা আসছে না।


দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের টেবিলের শীর্ষে থাকা আমেরিকার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে, তুরস্কের বিরুদ্ধে। সেই ম্যাচে ক্যাপ্টেন পুলিসিককে ফিরে পাওয়ার আশা প্রকাশ করে কোচ মরিসিও পচেত্তিনো সংবাদমাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, আমরা যদি টুর্নামেন্ট জিততে চাই, তবে শুধু এক বা দুজন নয়, আমাদের পুরো স্কোয়াডের গভীরতা লাগবে। আজ পুলিসিক ছাড়াও ছেলেরা যেভাবে ম্যাচ বের করেছে, তা-ই আমাদের আসল শক্তি। ক্যাপ্টেনকে ছাড়া এই দাপুটে জয় প্রমাণ করে দিল, ঘরের মাঠের বিশ্বকাপে এবার বড় কিছুর জন্যই ছক কষছে মার্কিনরা!

এআরএস
ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছাপিয়ে এখন টক-অফ-দ্য-টাউন টেক্সাসের হিউস্টন শহরের অবিশ্বাস্য আবহাওয়া ও দুই ইউরোপীয় পরাশক্তির সমর্থকদের পাগলামি! শনিবার ‘গ্রুপ এফ’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইডেন...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই আর কৌশল আর গোলবন্যা নয়; বিশ্বমঞ্চে মাঠ মাতাতে ফুটবলারদের ডায়েট আর দেশি খাবারের রসদ জোগানোও এক বিশাল যুদ্ধ। গত কাতার বিশ্বকাপে মেসিবাহিনীর জন্য হরেক রকম...
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপে চেনা ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারহীন সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট...
ইনজুরি আর নেইমার জুনিয়র- এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ! কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই পোস্টার বয়। আশা ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে...
ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছাপিয়ে এখন টক-অফ-দ্য-টাউন টেক্সাসের হিউস্টন শহরের অবিশ্বাস্য আবহাওয়া ও দুই ইউরোপীয় পরাশক্তির সমর্থকদের পাগলামি! শনিবার ‘গ্রুপ এফ’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইডেন...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই আর কৌশল আর গোলবন্যা নয়; বিশ্বমঞ্চে মাঠ মাতাতে ফুটবলারদের ডায়েট আর দেশি খাবারের রসদ জোগানোও এক বিশাল যুদ্ধ। গত কাতার বিশ্বকাপে মেসিবাহিনীর জন্য হরেক রকম...
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও সাতজন গেছে।
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপে চেনা ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারহীন সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর