রাতে ব্লকবাস্টার ম্যাচে জার্মানি-আইভরি কোস্ট দ্বৈরথ

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পুচকে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে জার্মানি। তবে, ই-গ্রুপের দ্বিতীয় ম্যাচে রাত ২টায় ডাই মানশাফটদের সামনে অপেক্ষা করছে এক কঠিন অগ্নিপরীক্ষা। এবারের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আইভরি কোস্ট, যারা নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে নকআউটের রেসে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই ম্যাচে যে দল জিতবে, তারা শেষ বত্রিশের টিকিট কাটার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তবে প্রথম ম্যাচের মতো গোলবন্যা আজ না-ও হতে পারে, বরং বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী কোচ নাগেলসম্যানের শিষ্যদের আজ চড়া মূল্য দিতে হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।


ম্যাচের আগের দিন জার্মান তারকা জশুয়া কিমিচ আইভরি কোস্টের আক্রমণভাগের গতি ও দক্ষতা নিয়ে বেশ সতর্ক বার্তা দিয়েছেন। বিশেষ করে লিভারপুলের রাডারে থাকা আরবি লাইপজিগের ফরোয়ার্ড ইয়ান দিওমান্দেকে দলের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন তিনি। কিমিচ বলেন, এক বছর আগেও ওকে কেউ ওভাবে চিনত না, কিন্তু ও এবার অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে। ওর ড্রিবলিং ক্ষমতা দুর্দান্ত, যা বায়ার্ন মিউনিখের কিংসলে কোম্যানের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ওর গতি অবিশ্বাস্য। তবে শুধু ও একা নয়, আইভরি কোস্টের পুরো আক্রমণভাগই বেশ বিধ্বংসী।

জার্মানি যেখানে শেষ ৭টি বিশ্বকাপ ম্যাচে একটিতেও নিজেদের জাল অক্ষত (ক্লিন শিট) রাখতে পারেনি, সেখানে দিওমান্দে আর আমাদ দিয়ালোদের আটকানো তাদের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা। তবে কিমিচ আশাবাদী, কারণ জার্মানি টানা ১০টি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে।


অন্যদিকে, জার্মান ফুটবলের আবহেই বড় হওয়া ইয়ান দিওমান্দেও বেশ ভালো করেই জানেন প্রতিপক্ষের শক্তির গভীরতা। জার্মান শৃঙ্খলা ও কঠোর ট্রেইনিংয়ের প্রশংসা করে দিওমান্দে বলেন, জার্মানি অত্যন্ত শক্তিশালী দল; তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। এছাড়া তাদের দলে বেশ কয়েকজন ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় আছে। যেমন ফ্লোরিয়ান উইর্টজ; সে সংকীর্ণ জায়গার মধ্যেও আক্রমণভাগের দারুণ সমাধান খুঁজে বের করতে পারে। এই ধরণের খেলোয়াড়রা এক নিমেষেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

খেলোয়াড়দের চোট আঘাত নিয়ে দুই শিবিরেই খুব একটা দুশ্চিন্তা নেই। জার্মানি দলে নতুন কোনো ইনজুরি না থাকলেও প্রথম ম্যাচে কুরাসাওর বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা ডেনিজ উন্দাভ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। অন্যদিকে আইভরি কোস্ট শিবিরে স্বস্তি ফিরিয়ে কানাডায় প্রবেশ সংক্রান্ত জটিলতা কাটিয়ে স্কোয়াডে যোগ দিচ্ছেন তারকা ফরোয়ার্ড ইলি ওয়াহি। ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তে আমাদ দিয়ালোর ৯০ মিনিটের গোলে জেতা আইভরি কোস্টের লক্ষ্য ইতিহাসের প্রথমবার বিশ্বকাপের একাধিক ম্যাচ জেতা।


পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে দেখা যায়, এর আগে দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল ২০০৯ সালের এক প্রীতি ম্যাচে, যা ২-২ গোলে ড্র হয়। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিরুদ্ধে জার্মানির রেকর্ড বেশ সমৃদ্ধ (৮ ম্যাচে ৫ জয়, ২ ড্র, ১ হার), যেখানে একমাত্র হারটি ছিল ১৯৮২ সালে আলজেরিয়ার বিপক্ষে। তবে ২০০৬ সালের পর জার্মানি বিশ্বকাপে তাদের শুরুর দুটি ম্যাচ একসাথে জিততে পারেনি। রাতে কি নাগেলসম্যানের দল সেই খরা কাটাতে পারবে, নাকি ইউরোপীয় দলের বিপক্ষে চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া আইভরি কোস্ট আজ নতুন কোনো ইতিহাস লিখবে?

ফুটবল পণ্ডিতদের নিখুঁত প্রেডিকশন বলছে, আইভরি কোস্ট জার্মানিকে জানপ্রাণ দিয়ে টক্কর দিলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জার্মানি ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়বে।

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর