লুলার বাঁকা কথার জবাবে নেইমার বললেন ‘নো ডে অফ’

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

ইনজুরি আর নেইমার জুনিয়র- এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ! কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই পোস্টার বয়। আশা ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ফিরবেন, কিন্তু ভাগ্য এবারও সহায় হলো না।

চোটের নতুন জটিলতায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ থেকেও পুরোপুরি ছিটকে গেছেন তিনি। দলের বাকি সদস্যরা যখন ম্যাচ খেলতে ফিলাডেলফিয়াতে গেছেন, নেইমার তখন একা পড়ে ছিলেন নিউ জার্সিতে দলের ট্রেনিং সেন্টারে, চালিয়ে গেছেন নিজের চোট কাটিয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।


মাঠে নেইমারের এই অনুপস্থিতি এবং রিহ্যাব সেশন নিয়ে এবার আর ছেড়ে কথা বলেননি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কিছুদিন আগেই মেসিকে ব্রাজিলে সাইন করানোর রসিকতা করা লুলা এবার নেইমারকে রীতিমতো চড়া ভাষায় খোঁচা দিয়েছেন।

নেইমারের এই দলের বাইরে থাকা নিয়ে কটাক্ষ করে লুলা মন্তব্য করেন, নেইমার হলেন ‘বিশ্বের প্রথম খেলোয়াড়, যাকে হোম অফিসের (বাসা থেকে কাজ) জন্য জাতীয় দলে ডাকা হয়েছে।

প্রেসিডেন্টের এমন পরোক্ষ ও বিষাক্ত কটাক্ষে দমে যাওয়ার পাত্র যে নেইমার নন, তা আবারও প্রমাণিত হলো। লুলার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় নেইমারের অফিশিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে ধেয়ে আসে এক নীরব অথচ কড়া জবাব।


নিউ জার্সির ট্রেনিং সেন্টারে ঘাম ঝরানো জিম ও কঠোর অনুশীলনের একটি ছবি পোস্ট করা হয় নেইমারের অ্যাকাউন্ট থেকে। যেখানে ক্যাপশনে খুব ছোট করে কিন্তু সগৌরবে লেখা ছিল, ‘নো ডে অফ’ (কোনো ছুটির দিন নেই)।

কোনো বাড়তি কাদা ছোঁড়াছুঁড়ি না করে নেইমার ৱবুঝিয়ে দিলেন, মাঠের বাইরে থাকলেও তিনি অলস বসে ‘হোম অফিস’ করছেন না, বরং দ্রুততম সময়ে মাঠে ফিরতে হাড়ভাঙা খাটুনি খাটছেন। ডান পায়ের কাফ মাসলের ইনজুরিটা যে তার বিশ্বকাপ মিশনকে বড়সড় হুমকির মুখে ফেলেছে, তা নেইমার নিজেও জানেন।

এখন দেখার বিষয়, প্রেসিডেন্টের এই চাবুকের মতো কথা আর নেইমারের এই ‘নো ডে অফ’ জেদ ব্রাজিল দলকে হাইতির বিপক্ষে কতটা চাঙ্গা করে তোলে, নাকি মাঠের বাইরেই চলতে থাকবে এই ‘লুলা বনাম নেইমার’ ঠান্ডা লড়াই!

একাত্তর/এআরএস
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর