রেফারির আচরণ নিয়ে ফিফার দ্বারস্থ আলজেরিয়া

আপডেট : ২০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি না, এই বিতর্ক নতুন নয়। তবে এবার সেই বিতর্ক গড়িয়েছে ফিফার দপ্তরে। জে-গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারার পর রেফারির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ফিফার রেফারিং কমিশনের কাছে আনুষ্ঠানিক নালিশ ঠুকে দিয়েছে আলজেরিয়া।

শুক্রবার রয়টার্সের এক সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে এসেছে। তবে আলজেরিয়ার এই অভিযোগের বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। ফিফার পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেয়া হয়নি।

মূলত প্রথমার্ধে আলজেরিয়ান অধিনায়ক আইসা মান্দির কাফে মেসির বুট দিয়ে করা সেই ভয়ংকর ফাউলটিই আলজেরিয়ার ক্ষোভের কেন্দ্রবিন্দু। পেছন থেকে এসে মান্দির পায়ে মেসি সজোরে লাথি মারলেও রেফারি কার্ড তো দূরের কথা, ফাউলের বাঁশি পর্যন্ত বাজাননি!

অথচ গ্যালারি জুড়ে তখন আলজেরিয়ান ভক্তরা লাল কার্ডের দাবিতে চিৎকার করছিলেন। সেই ‘রেহাই পাওয়া’ মেসি পরবর্তীতে হ্যাটট্রিক করে ম্যাচটি নিজের হাতের মুঠোয় নিয়ে নেন। আলজেরিয়ার দাবি, মেসির মতো মহাতারকা বলেই কি তিনি রেফারিদের কাছ থেকে এমন সুরক্ষা পাচ্ছেন?

শুধু মেসিই নয়, আলজেরিয়া তাদের অভিযোগে দ্বিতীয় অর্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা ফাউলটির দিকেও আঙুল তুলেছে। আলজেরিয়ার ইব্রাহিম মাজার মুখে ম্যাক অ্যালিস্টারের কনুইয়ের আঘাতটি ছিল স্পষ্ট। ম্যাচটি পরিচালনা করছিলেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মারচিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেন।

আশ্চর্যের বিষয় হলো, এই ফাউলটি ঘটার সময় রেফারি মাত্র এক মিটারের দূরত্বে দাঁড়িয়ে ছিলেন! অথচ এত কাছে থেকেও মারচিনিয়াক এবং তার ভাড় টিম কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। ভক্তদের দাবি, ফিফা কি আর্জেন্টিনার ম্যাচগুলোতে চোখ বন্ধ করে থাকে?

আলজেরিয়ার এই অভিযোগের আগুনে ঘি ঢেলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। তার দলের খেলোয়াড় থেম্বা জোয়ানের সাধারণ ঘটনার জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, মেসির ঘটনাটা দেখলাম, আর আমার জোয়ানের সাথে যা ঘটল, তা মোটেও মেনে নেয়া যায় না। আমি বলছি না মেসিকে লাল কার্ড দিতেই হবে, কারণ তার মতো খেলোয়াড়রা মাঠে থাকলে ফুটবলের সৌন্দর্য বাড়ে। কিন্তু মেসি যা করল আর জোয়ান যা করল, দুটোর বিচারের মানদণ্ড কেন আলাদা?

এই বৈষম্য নিয়ে সরব হয়েছেন ফুটবলপ্রেমীরাও। আলজেরিয়ার এই আনুষ্ঠানিক নালিশ পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকের ক্যারিয়ার ও রেফারিং সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। আর্জেন্টিনা যেখানে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে, সেখানে আলজেরিয়া স্যান ফ্রান্সিসকোতে জর্ডানের বিপক্ষে লড়বে। তবে মাঠের লড়াই ছাপিয়ে এখন ফিফার রেফারিদের এই পক্ষপাতমূলক ‘চোখ অন্ধ’ করার খেলাটিই বড় আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।

এআরএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর