ফ্রান্সের দম্ভ চূর্ণ করে দ্বিতীয়বার ফাইনালে স্পেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ এএম

সব সময় দানে দানে তিন দান হয় না। শুধু তাই নয়, ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দলটি কখনও শিরোপা জয় করতে পারেনি। ফ্রান্স যেন এই দুইয়ের উদাহরণ হয়ে থাকলো। ফরাসিদের জন্য এবারও ভাগ্য বদলালো না, বরং ‘স্প্যানিশ খাঁচায়’ বন্দি হয়ে আরও একবার চূর্ণ হলো তাদের বিশ্বজয়ের স্বপ্ন! সেই সঙ্গে বিলীন হলো লা ব্লুজদের টানা তৃতীয়বার ফাইনাল খেলে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নও।

টেক্সাসের আর্লিংটনে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখলো স্পেন। এই নিয়ে টানা তিনবার ফরাসিদের কাঁদাল- লা রোজা’রা। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের পর এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালেও ফ্রান্সকে মাটিতে নামিয়ে আনল তারা।


ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের পারফরম্যান্স ছিল একদম নিখুঁত। প্রথমার্ধে মিকেল ওয়ারজাবালের পেনাল্টি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে পেড্রো পোরোর চোখ ধাঁধানো গোলে ২-০ ব্যবধানের লিড নেয় স্পেন। আগামী ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বসেরার লড়াইয়ে নামবে এই ইউরো চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই ডি-বক্সে লামিন ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন, আর সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল।


ম্যাচের প্রথমার্ধের প্রথম 'হাইড্রেশন ব্রেক' বা পানি পানের বিরতির ঠিক আগ মুহূর্তে একটি নাটকীয় ঘটনা ঘটে। ফ্রান্সের ডি-বক্সে ওপর থেকে নেমে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের চারপাশের পরিস্থিতি ঠিকঠাক খেয়াল করতে পারেননি অ্যাস্টন ভিলার ফরাসি ফুল-ব্যাক লুকাস দিনিয়ে। বলটি বিপদমুক্ত করার জন্য তিনি যখন সজোরে পা চালান, তখন তিনি দেখতে পাননি যে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল পেছন থেকে তীব্র গতিতে ছুটে আসছেন।

দিনিয়ের আগেই ইয়ামাল বলের নাগাল পেয়ে যান, যার ফলে ফরাসি ডিফেন্ডারের পা সরাসরি আঘাত করে ইয়ামালকে। বার্সেলোনা তারকা মাটিতে লুটিয়ে পড়লে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি। স্পেনের হয়ে স্পট-কিক নিতে আসেন মিকেল ওয়ারজাবাল। নিখুঁত শটে গোল করে তিনি জাতীয় দলের হয়ে নিজের শতভাগ পেনাল্টি রূপান্তরের রেকর্ড অক্ষুন্ন রাখেন।


১-০ গোলে পিছিয়ে পড়া ফ্রান্সের কাটা ঘায়ে নুনের ছিটা পড়ে ম্যাচের ৩০ মিনিটে, যখন তাদের অন্যতম সেরা সেন্টার-ব্যাক সালিবা পিঠের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মাক্সেন্স লাক্রোয়া মাঠে নামলেও ফরাসিদের রক্ষণভাগের ফাটল ঢাকা যায়নি।

পুরো ম্যাচজুড়ে স্পেনকে মনে হয়েছে এক অপরাজেয় মেশিন। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিস এবং উসমান দেম্বেলের মতো ফরাসি তারকাদের কার্যত পকেটবন্দি করে রাখে। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ফ্রান্সের সামনে তখন ইতিহাস গড়ার কঠিন চ্যালেঞ্জ। কারণ বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র দুটি দল সেমিফাইনালে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জিততে পেরেছিল, ১৯৯০ সালে ইতালির বিপক্ষে আর্জেন্টিনা এবং ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া।


ইতিহাস বদলাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই মরিয়া ফরাসি কোচ দিদিয়ের দেশম একের পর এক পরিবর্তন আনেন। আদ্রিয়েন রাবিওকে উঠিয়ে মানু কোনে এবং ব্র্যাডলি বারকোলার জায়গায় দেজিরে দুয়েকে মাঠে নামান। কিন্তু মাঠে নতুন মুখ এলেও ফ্রান্সের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। স্পেনের হাই-প্রেসিং ফুটবল এবং গোলরক্ষক উনাই সিমোনের অতিমানবীয় কিছু সেভের সামনে বারবার হতাশ হতে হয় ফরাসি ফরোয়ার্ডদের।

ফ্রান্সের সেই হতাশাকে চরম বিপর্যয়ে রূপ দেন পেড্রো পোরো। স্পেনের দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করেন তিনি। স্কোরলাইন ২-০ হতেই ফ্রান্সের ম্যাচে ফেরার সব আশা কার্যত শেষ হয়ে যায়।


বাকিটা সময় দাপটের সাথে ম্যাচ নিয়ন্ত্রণ করে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ের মাধ্যমে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার ইতালির বিশ্বরেকর্ড স্পর্শ করল তারা। একই সাথে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল স্প্যানিশ আর্মাডা। ফ্রান্সের জন্য এই হার যেন এক চরম দুঃস্বপ্ন, আর স্পেনের জন্য ফুটবলের রাজত্ব পুনরুদ্ধারের মহাকাব্য!

 

 

একাত্তর/এআরএস
বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড মহাজাগতিক সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের ২২ জন মহাতারকার পাশাপাশি ফুটবল...
বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে যখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন মাঠের বাইরের উত্তাপ এক লাফে বহু...
ডালাসে রাত ১টায় এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে যখন ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন আর ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের ফুটবল শুরুর আগেই ড্রেসিংরুমের বাইরে শুরু হয়ে গেছে এক হাই-ভোল্টেজ...
২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের রূপকথার মতো ঐতিহাসিক যাত্রা কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেলেও, দেশে ফিরে সব লাইমলাইট একা কেড়ে নিলেন দলটির প্রাণভোমরা আর্লিং হ্যালন্ড। তবে এবার মাঠের কোনো গোল বা...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর