যৌন হয়রানির তদন্ত রিপোর্ট করা হবে না: বিসিবি

মনজুরুলের রিট খারিজ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্য ও অগ্রযাত্রার পেছনের আলো ঝলমলে গল্পের পাশাপাশি বারবার সামনে চলে আসে তাদের মাঠের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নটি। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা সুনির্দিষ্ট যৌন হয়রানির অভিযোগ এবং এ নিয়ে বিসিবির ৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ঘিরে চলমান আলোচনা ও কৌতূহলের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না।

বুধবার হাইকোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান স্পষ্ট করেন যে, হাইকোর্টের নির্দেশিত ও বিসিবি কর্তৃক গৃহ-গৃহীত নিজস্ব নীতিমালার আলোকেই এই তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ গোপন রাখা বাধ্যতামূলক। ভিকটিম, অভিযোগকারী ও সাক্ষীদের পরিচয় সুরক্ষা এবং তাদের ব্যক্তিগত সম্মান ও গোপনীয়তা রক্ষার্থেই এই রিপোর্ট পাবলিক ডোমেইনে আনা হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, জাহানারা আলমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতির নেতৃত্বে একটি পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া ওই চাঞ্চল্যকর রিপোর্টে জাহানারার আনীত অভিযোগে অভিযুক্ত পাঁচজনের মধ্যে সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে ‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ এবং ‘অসংবেদনশীল ও বাজে আচরণের’ সত্যতা মিলেছিল।

এই রিপোর্টের অনুসন্ধানের ওপর ভিত্তি করে বোর্ড পরিচালনা পর্ষদ মনজুরুল ইসলামকে বিসিবির সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করে। পরবর্তীতে মনজুরুল ইসলাম এই শাস্তির বিরুদ্ধে হাইকোর্টে দুটি পৃথক রিট পিটিশন দায়ের করলে, বিসিবির পক্ষ থেকে মূল তদন্ত রিপোর্টটি মাননীয় আদালতের বেঞ্চে জমা দেওয়া হয়। আদালত বিস্তারিত পর্যালোচনার পর মনজুরুল ইসলামের দুটি রিটই খারিজ করে দেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহিন বলেন, রিপোর্টটি গণমাধ্যমে না আসায় অনেকে নানা প্রশ্ন তুলছেন। কিন্তু নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, যৌন হয়রানির তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র সম্পূর্ণ গোপনীয়। আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রয়োজনে আমরা এটি প্রদর্শন করেছি এবং ভবিষ্যতেও প্রয়োজনে আদালতকে অবহিত করা হবে, কিন্তু বিসিবি নিজ থেকে এটি প্রকাশ্যে আনবে না।

একই সঙ্গে বিসিবির এই আইনজীবী জানান, ২০২৬ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে ‘পশ’ (POSH - Prevention of Sexual Harassment) গাইডলাইন অনুমোদন করে তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে নারী ক্রিকেটার ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিযোগ জানানোর একটি ডেডিকেটেড কমপ্লেন সেল ও প্রম্পট যুক্ত করা হয়েছে।

এছাড়া ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ভিকটিম বা অভিযোগকারী নিজে যদি আলাদা কোনো আইনি পদক্ষেপ বা ফৌজদারি মামলা করতে চান, তবে বিসিবির পক্ষ থেকে তাকে সব ধরনের লজিস্টিক ও আইনি সহযোগিতা দেওয়ার জোরালো আশ্বাসও দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম- দেশের নারী ক্রিকেটের প্রতিটি স্তরে স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে চলে আসছে লাগামহীন যৌন হয়রানি। সম্প্রতি অনুসন্ধানী নিউজরুম পোর্টাল ‘দ্য...
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে দেশের ক্রিকেটের এক সময়ের ‘পোস্টার বয়’ মোহাম্মদ আশরাফুলকে। তবে তাঁকে বরখাস্ত করা হয়নি, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও আলোচিত লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় জয়ে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও মূল্যবান ধাতুর দাম। একই সাথে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার। মূলত, ডেমোক্র্যাটরা কংগ্রেসের...
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর