সান্তোষের শীর্ষ কর্মকর্তা হলেন নেইমারের বাবা!

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

ফুটবল মাঠে নেইমারের কারিশমা নিয়ে তো কত কল্পকাহিনিই লেখা হয়েছে, কিন্তু এবার পর্দার পেছনের আসল ড্রামা ছড়িয়ে পড়লো সান্তোসের ক্লাবরুমে! লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বসানো হয়েছে আর কাউকেই নয়, নেইমারের বাবা ও তার দীর্ঘদিনের এজেন্ট নেইমার সিনিয়রকে।

হ্যাঁ, ঠিকই শুনছেন! এতদিন যিনি ছেলের কোটি টাকার চুক্তির দরদাম করতেন এবং ‘এনআর স্পোর্টস’র ব্যানারে ছেলের নাম-ছবি বিক্রির স্বত্ব সামলাতেন, তিনি এখন সান্তোস ক্লাবের ভাগ্যের চাকা ঘোরাবেন।

খবর চটেছে আরও এক জায়গায়। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম বলছে, আপাতত এই বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করা হয়েছে নেইমার সিনিয়রের সাথে। তবে আগামী মাসে সান্তোসের ক্লাব নির্বাচনে বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা যদি আবার ক্ষমতায় টিকে যান, তবে নেইমার সিনিয়রের গদিও পাকা হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদে।

সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরা অবশ্য একদম গদগদ মুখে বলেছেন, ক্লাবকে শক্তিশালী করতে এবং সঠিক পথ খুঁজে পেতে আমরা প্রতিদিন কাজ করছি। নেইমার সিনিয়রের আগমন সেই যাত্রায় বড় একটা মাস্টারস্ট্রোক! তার অভিজ্ঞতা দিয়ে ক্লাবকে আমরা বহুদূর নিয়ে যাব।

মাঠে সান্তোসের অবস্থা অবশ্য খুব একটা দেখার মতো নয়। ব্রাজিলিয়ান সেরি আ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বর পজিশনে ঝুলছে ক্লাবটি। টেবিলের এই টানাটানির মধ্যেই এলো ‘পারিবারিক’ পরিবর্তনের এই বড় চমক!

স্মরণ করা যেতে পারে, বার্সেলোনা ও পিএসজির পাট চুকিয়ে ২০২৫ সালে নিজের শৈশবের প্রিয় ক্লাব সান্তোসে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। দেশের হয়ে ১৩০ ম্যাচে রেকর্ড ৮০ গোল করা এই তারকাকে উত্তর আমেরিকার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে দেখা গেলেও, নরওয়ের কাছে শেষ ষোলোয় হেরে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে এক প্রকার ‘বাই বাই’ বলে দিয়েছেন তিনি।

জাতীয় দলের হলুদ জার্সিতে হয়তো আর জাদু দেখাবেন না নেইমার, কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবে এখন বাবা-ছেলের এই যৌথ রাজত্ব ফুটবলপাড়ায় এক নতুন চাঞ্চল্যের জন্ম দিল!

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের সব বিস্ময় আর জাদুকরী ড্রিবলিংয়ের বরপুত্র রোনালদিনহো আবার পেশাদার ফুটবলে বল পায়ে দৌড়াতে মাঠে নামছেন! ৪৬ বছর বয়সে বুট জোড়া আবার পায়ে গলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার ঘোষণা দিয়ে পুরো...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর