মহাকাশে পৌঁছেছে চীনের স্পেস স্টেশনের নতুন মডিউল

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১১:৫৩ পিএম

মহাকাশে নিজস্ব 'স্পেস স্টেশন' বানাচ্ছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। চীনের নির্মাণাধীন ‘তিয়ানগং’ স্পেস স্টেশনের দ্বিতীয় মডিউল ‘ওয়েনতিয়ান’ মহাকাশে পাঠিয়েছে দেশটি। 

ওয়েনতিয়ানের জন্য জুন মাসেই তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে দেশটি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, রোববার (২৪ জুলাই) সকালেই তিয়ানগংয়ের উদ্দেশ্যে ওয়ানতিয়ান উৎক্ষেপণ করে চীন। 

‘লং মার্চ ৫বি’ রকেটে চড়ে হাইয়ান প্রদেশের ‘ওয়েনচেং স্পেস লঞ্চ সাইট’ থেকে যাত্রা শুরুর ১৩ ঘণ্টা পর নির্মাণাধীন তিয়ানগংয়ে পৌঁছেছে স্পেস মডিউলটি। 

চীনের নভোচারীদের জন্য নির্মাণ ও গবেষণা সামগ্রী বহন করে নিয়ে গেছে ওয়েনতিয়ান। 

তিয়ানগং স্টেশনে নানা বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে ওই গবেষণা সরঞ্জাম ব্যবহার করবেন নভোচারীরা। 

দ্বিতীয় মডিউলটি যোগ হওয়ার পর আরও তিনজনের ঘুমানোর জায়গা যোগ হলো চীনের নির্মাণাধীন স্পেস স্টেশনটিতে। এছাড়াও এতে একটি বাড়তি এয়ারলক যোগ হলো। 


একাত্তর/এআর

বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপজুড়ে গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক ও বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। শতাব্দীর এই অন্যতম সেরা সূর্যগ্রহণের সাক্ষী হতে উন্মুক্ত আকাশের নিচে ভিড় জমান লাখ লাখ...
বুধবার রাতে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসার সাথে সাথে কমতে শুরু করবে দিনের আলো।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর