মানুষকে হটিয়ে রেস্টুরেন্টে রোবট রাঁধুনিদের দাপট

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০১:৩৬ পিএম

চীনের উহান শহর। "চীনের শিকাগো" নামেও ডাকা হয় মধ্য চীনের সবচেয়ে জনবহুল এ শহরকে। আর নিন্দুকেরা বলেন, এটিই করোনা মহামারীর মাতৃভূমি। এসব নিয়ে নানা বিতর্ক থাকলেও, আগামী বিশ্বের চেহারা কেমন হতে পারে তা দেখতে হলে ফিরতে হবে এ শহরেই। 

এই শহরেই আছে এক 'রোবট রেস্টুরেন্ট'। যেখানে খাবার রান্না করে রোবট শেফ। খাবার পরিবেশনও করে রোবট! 

চাইনা ডেইলি বলছে, ঠিক যত তাপমাত্রায় খাবার রাখা দরকার সেটিও নিয়ন্ত্রণ করে রোবট।

এই রেস্টুরেন্টের মালিক লি সিয়াংহুই বলেন, ক্যাটারিং শিল্পের ভবিষ্যৎ হলো এই স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন। এটা শ্রমিক খরচ কমিয়ে দেয়। ঐতিহ্যবাহী রেস্টুরেন্টগুলোর দক্ষতাও বাড়াচ্ছে এই রোবট ব্যবস্থা।

image

লি'র মতে তাদের রোবটটি প্রায় দুই হাজার রেসিপি তৈরি করতে পারে এবং সেগুলো খেতেও অনেক ভালো। 

আরও পড়ুন: এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লি, কুয়াশায় দৃশ্যমানতা শূন্য

তবে এর ফলে অনেক মানুষ রাঁধুনি চাকরি হারাচ্ছেন। সংশ্লিষ্টদের ধারণা, আগামীতে বিশ্বজুড়ে বাড়বে রোবট রাঁধুনিদের দাপট। বেকার হবে রন্ধন শিল্প সংশ্লিষ্ট অনেকে। 

লি আরও জানান এই পদ্ধতিতে খাবারের মান একইরকমভাবে ধরে রাখা সম্ভব। চীনের রোবট শেফ ও রোবট পরিবেশকের রেস্টুরেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। রোবট শিল্প চীনে দিনকে দিন বিকশিত হচ্ছে। 

এ রেস্টুরেন্টে খেতে হলে, আগে একটি কিউআর কোড স্ক্যান করে নিতে হবে এবং তালিকা থেকে খাবার নির্বাচন করতে হবে। অর্ডারের কয়েক মিনিটের মধ্যেই রান্না শুরু করবে রোবট এবং রান্না শেষে গরম গরম খাবার পরিবেশনও করবে রোবট।

image


অন্যদিকে খাবারের দামেও খুব একটা তফাত থাকছে না। অনেকক্ষেত্রে আরও কম দামেই খাবার পাওয়া যাচ্ছে এসব রোবট রেস্টুরেন্টে। 

সংশ্লিষ্টরা বলছেন, ২০২১ সালে রোবট মার্কেটের মূল্য ছিল ৫৮ বিলিয়ন ইউয়ান। ২০২৭ সাল নাগাদ রোবট শিল্পের মূল্য দাঁড়াবে ২৯১ বিলিয়ন ইউয়ান।


একাত্তর/আরবিএস  

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর