জাপানের সরকারি 'ই-মেইল' বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৫:৪৩ পিএম

জাপানের ক্যাবিনেট নেটওয়ার্ক সিকিউরিটি সেন্টার (এনআইএসসি) এবং অন্যান্য কয়েকটি সরকারি বিভাগ ২১ জানুয়ারি জানায় যে, দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণমন্ত্রী কাতসুনোবু কাতোর ই-মেইল ঠিকানা ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। যা ব্যুরো অফ হাউস অ্যাফেয়ার্স থেকে নির্ধারিত এবং এ ই-মেইলটি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিবন্ধনে ব্যবহৃত হয়েছে।

কল্যাণমন্ত্রী কাতো ছাড়াও এনআইএসসি আরও দেখেছে যে, কেন্দ্রীয় বিভাগের বেশ কয়েকটি ই-মেইল ঠিকানা ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এতে নতুন করে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে দেশটি। খবর কিয়োদো নিউজের। 

এদিকে ফাঁস হওয়া ই-মেইল ও অন্যান্য ডেটা হ্যাকার ফোরাম নামের একটি ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। এনআইএসসি বিষয়টি নিশ্চিত করেছে। 

আরও পড়ুন: ইভিএম প্রকল্প ‌‘আপাতত’ স্থগিত, যা আছে তাই দিয়ে নির্বাচন

এনআইএসসির সন্দেহ, মার্কিন টুইটারে অন্তত ২৩০ মিলিয়ন ব্যবহারকারীর ই-মেইল ফাঁস হয়েছে। 

এছাড়াও জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, ফায়ার ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল ট্যাক্স এজেন্সির টুইটার অ্যাকাউন্টের নিবন্ধিত ই-মেইল ঠিকানাগুলো এখন ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। এরইমধ্যে বেশ কিছু তথ্য বিক্রিও করেছে হ্যাকাররা। তবে কতো দামে এসব বিক্রি হয়েছে তা জানা যায়নি।  

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে নতুন করে সাইবার হামলা বাড়তে পারে। চুরি হতে পারে আরও গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত তথ্য। 


একাত্তর/আরবিএস  

ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক।
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সফল হলো জাপান। শুক্রবার মধ্যরাতে দেশটির চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চাঁদের শিওলি কার্টার নামের এলাকায় অবতরণ করেছে।
১৫ ফুট লম্বা, সাড়ে তিন টন ওজনের একটি রোবট তৈরি করেছে জাপান। যার দাম ধরা হয়েছে ৩০ লাখ ডলার। চলতি মাসের শেষের দিকে জাপান মোবিলিটি শোতে রোবটটির উদ্বোধন করা হবে।
কোয়ান্টাম কম্পিউটার তৈরির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলো জাপান। বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফুজিৎসু এবং রিকেন গবেষণা ইন্সটিটিউট যৌথভাবে তৈরি করেছে জাপানের দ্বিতীয় কোয়ান্টাম কম্পিউটার।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর