১৫ ফুট লম্বা রোবট তৈরি করলো জাপান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০২:১৪ পিএম

১৫ ফুট লম্বা, সাড়ে তিন টন ওজনের একটি রোবট তৈরি করেছে জাপান। যার দাম ধরা হয়েছে ৩০ লাখ ডলার। চলতি মাসের শেষের দিকে জাপান মোবিলিটি শোতে রোবটটির উদ্বোধন করা হবে। মহাকাশ অনুসন্ধান ও জরুরি পরিস্থিতিতে এই রোবটটি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

১৯৭০ সালের বিখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ‘মোবাইল স্যুট গুণ্ডাম। আর এই সিরিজের প্রধান চরিত্র গুণ্ডামের আদলে তৈরি করা হয়েছে বিশাল এক রোবট। দৈত্যাকার এই রোবটটি নির্মাণ করেছে টোকিও ভিত্তিক স্টার্ট-আপ সুবেম ইন্ডাস্ট্রিজ।

চার চাকার এই রোবটটির নাম আর্ক্যাক্স। এভিয়ান ডাইনোসর আর্কিওপটেরিক্সের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। তিন মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তৈরি এই রোবটটিতে ককপিট মনিটর রয়েছে যা বাইরের দিকে লাগানো ক্যামেরা থেকে ছবি তুলতে পারে।

রোবটটিতে দুইটি মোড রয়েছে। একটি রোবট মোড আর অন্য আরেকটি হলো যানবাহন মোড। যানবাহন মোট ব্যবহার করে রোবটটি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। চলতি মাসের শেষের দিকে জাপান মোবিলিটি শোতে রোবটটির উদ্বোধন করা হবে।

সুবেম ইন্ডাস্ট্রিজের মাত্র ২৫ বছর বয়সী প্রধান নির্বাহী রিও ইয়োশিদা জানান, তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা দেখে মানুষ বলবে এটাই জাপান।

ইয়োশিদা বলেন, জাপান অ্যানিমেশন, গেমস, রোবট এবং অটোমোবাইল তৈরিতে খুবই ভালো। তাই আমি ভেবেছিলাম যে এমন একটি জিনিস তৈরি করবো যাতে সব উপাদান একসঙ্গে থাকবে।

ইয়োসিডা আরো এমন পাঁচটি রোবোট তৈরি ও বিক্রি করার পরিকল্পনা করছেন। তার আশা, রোবটটি একদিন দুর্যোগে ত্রাণ সাহায্য বা মহাকাশে বিভিন্ন অনুসন্ধানে ব্যবহার করা হবে।

২০১৩ সালের এক জরিপে দেখা যায়, বিশ্বে রোবোট শিল্পে ২০ শতাংশই জাপানে নির্মাণ হয়েছে।

একাত্তর/পিএজে
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর