অব্যবহৃত ডাটা ব্যবহারের সীমা উঠলো

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

নির্ধারিত ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এর আগে গ্রাহকেরা ৫০ জিবি পর্যন্ত অব্যবহৃত ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেতেন। এখন সেটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিটিআরসি এর পক্ষ থেকে সংশোধিত নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, 'গত বছরের ১৫ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জারি করা ‘মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ এ একজন গ্রাহকের সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার নির্দেশনা বিদ্যমান ছিল। কিন্তু গ্রাহক স্বার্থ বিবেচনা করে এই নির্দেশনা সংশোধন করা হয়েছে। এতে ৫০ জিবি ক্যারি ফরওয়ার্ড এর সীমা বাতিল করা হয়েছে। অর্থাৎ একজন গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদান্তে অব্যবহৃত ডাটা (বোনাসসহ) ক্যারি ফরওয়ার্ড হবে যদি গ্রাহক উক্ত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই একই ডাটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদসহ) ক্রয় করেন। ইতোমধ্যে সকল মোবাইল অপারেটরসমূহকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।'  

এর আগে গতবছরের ১৭ সেপ্টেম্বর বিটিআরসি নির্দেশিকায় বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে ডাটা ক্যারি ফরওয়ার্ড হবে। একই ভলিউমের ৭ বা ৩০ দিন মেয়াদের প্যাকেজ ব্যবহার করার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রাহক উক্ত প্যাকেজ আবার ক্রয় করলে ডাটা ক্যারি ফরওয়ার্ড হতো। ক্যারি ফরওয়ার্ড করা যেত সর্বোচ্চ ৫০ জিবি ডাটা পর্যন্ত। যা নিয়ে গ্রাহকদের ক্ষোভ ছিল।

বিটিআরসির নতুন এই নিয়মের ফলে সেই বাধা আর থাকল না। নতুন এই নিয়ম বাস্তবায়ন হলে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে ওই একই প্যাকেজ ক্রয় করলেই তাতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে আগের অব্যবহৃত ডাটা।

এআর
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর