টেলিটকের কাছে পাওনা ১৮০০ কোটি টাকা দ্রুত পরিশোধের নির্দেশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

টেলিটকের কাছে পাওনা এক হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত পরিশোধ করার দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বৃহস্পতিবার লাইসেন্স, রেভিনিউ শেয়ারিং ও তরঙ্গ ফি বাবদ বকেয়া সকল পাওনা পরিশোধ এবং বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ প্রদানসহ সার্বিক বিষয় নিয়ে টেলিটকের বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

টেলিটককে লাইসেন্স, রেভিনিউ শেয়ারিং ও তরঙ্গ ফি বাবদ বকেয়া সব পাওনা পরিশোধ এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একইদিন দুপুরে বিটিসিএলের সঙ্গে সেবায় নতুনত্ব আনা, বিটিসিএলের ‘আলাপ অ্যাপে’ নতুন ফিচার সংযোজন এবং গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে সেবার মানোন্নয়নসহ বিটিআরসির বকেয়া পাওনা পরিশোধের বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।

বিটিআরসি জানায়, বৈঠকে টেলিটককে ভ্যাট ও ট্যাক্স ব্যতীত বিটিআরসির পাওনা এক হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ এবং পাওনা সংশ্লিষ্ট সকল তথ্য পাঠানোর প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে টেলিটক দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করবে বলে কমিশনকে জানায়। অন্যদিকে বিটিসিএলকে আইসিক্স, এনটিটিএন, আইপিটিএসপি এবং পিএসটিএন সংক্রান্ত সকল ডাটা বিটিআরসির কাঠে পাঠানোসহ উদ্ভাবনী প্রোডাক্ট উন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে উদ্যোগ গ্রহণসহ বিটিআরসির সকল পাওনা পরিশোধের বিষয়ে তাগাদা দেওয়া হয়।

বৈঠকে অন্যদের মধ্যে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। এদিন সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর