লোকসানি প্রতিষ্ঠান লাভজনক করতে স্মার্ট ব্যবস্থাপনা অপরিহার্য: পলক

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:১৪ পিএম

টেলিযোগাযোগ খাতের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, টেলিযোগাযোগ খাতের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। দক্ষতা আন্তরিকতা এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিটিসিএল, টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে পৃথক পৃথকভাবে বিটিসিএল, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অব্যবহৃত সম্পদের ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিদ্যমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বিটিসিএল, টেলিটক এবং টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অব্যবহৃত সম্পদের যথাযথ ব্যবহার, অপারেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং সর্বোপরি দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

তিনি বিটিসিএল এর অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ ‘আলাপ’-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’-এর সেবার আওতাবৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে  বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।  

একইভাবে টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থাকে সম্পদ ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠান ‍দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সুযোগ কাজে লাগাতে যথাযথ পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়নের উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন।

সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিসিএলের এমডি মো. আনোয়ার হোসেন, টেলিটকের এমডি নুরুল মাবুদ চৌধুরী এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার এমডি আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

কেএসএইচ
গত ১০ দিনে ৫০ হাজারের বেশি সাইবার হামলা চালিয়ে আটটি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘টেন মিনিট স্কুল’ এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঝুঁকি মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এআই আইন’ প্রণয়নের কথা ভাবছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকে প্রাধান্য দিয়ে নির্মিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম প্রায় ৯৬ মিনিটের অ্যানিমেশন ফিল্ম ‘খোকা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর