ঈদ উইথ শাওমি: স্মার্টফোন কিনলেই ছাড়ের সঙ্গে উপহার

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । শনিবার থেকে শুরু হয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইনটি। দেশজুড়ে চলা এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা, ফ্ল্যাট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় উপহারের মাধ্যমে এই উৎসবের মৌসুমে স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তোলা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে, রেডমি নোট ১৫ প্রো+ ডিভাইসে থাকছে আকর্ষণীয় ৫,০০০ টাকা ফ্ল্যাট মূল্য ছাড় অথবা ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তি সুবিধা।

এছাড়াও, ‘হালাল ফ্লেক্স’-এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তিতে মাত্র ৩,০০০ টাকা ডাউন পেমেন্টেই থাকছে রেডমি নোট ১৫ ৫জি ডিভাইসটি কেনার সুযোগ, আর সাথে উপহার হিসেবে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ।

 পাশাপাশি, শাওমির অন্যান্য স্মার্টফোনগুলোও মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে কেনার সুযোগ রয়েছে হালাল ফ্লেক্স কার্ডবিহীন কিস্তি অফারে। আর নিশ্চিত উপহার হিসেবে থাকছে ট্র্যাভেল ব্যাগ, টি-শার্ট, ইত্যাদি। শাওমির ট্যাবলেটগুলোতেও থাকছে এই গিফটের অফার।


এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এই ঈদে সবার জন্য শাওমির স্মার্টফোন আরও সহজলভ্য করতে হালাল ফ্লেক্স এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তি সুবিধা নিয়ে এসেছি আমরা। এছাড়াও থাকছে বিরাট অঙ্কের মূল্যছাড় সহ ক্রেতাদের পছন্দ ও সুবিধা  মত নানা ধরণের অফার। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ সবার উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে এবং আমাদের কার্ডবিহীন কিস্তি স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে।

এই ক্যাম্পেইনের মাধ্যমেই প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার উদ্দেশে যাত্রা শুরু করল শাওমির কার্ডবিহীন কিস্তি অফার ‘হালাল ফ্লেক্স’। ফলে স্মার্টফোন আপগ্রেড, ট্যাবলেট কেনা কিংবা প্রিয়জনকে উপহার দেয়া, যে কোন কারণেই হোক, এখন শাওমির সব স্মার্টফোনই হয়ে যাবে অনেক সহজলভ্য। 

 স্টক থাকা সাপেক্ষে, এই সীমিত সময়ের ঈদ অফার উপভোগ করতে আপনার নিকটস্থ আউটলেট ভিজিট করুন। আরও বিস্তারিত জানতে শাওমি হেল্পলাইনে +৮৮০ ৯৬১২-৯৪২৬৬৪ কল করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন।

আরবিএস
কমে গেছে মোবাইল হ্যান্ডসেটের বিক্রি। তিন বছর ধরে ধারাবাহিকভাবে কমতে কমতে বিক্রি এখন অস্বাভাবিক স্তরে নেমেছে।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর