স্মার্ট ফোন কেনার হিড়িক কমেছে কেন?

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম

কমে গেছে মোবাইল হ্যান্ডসেটের বিক্রি। তিন বছর ধরে ধারাবাহিকভাবে কমতে কমতে বিক্রি এখন অস্বাভাবিক স্তরে নেমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমায় তারা অতি প্রয়োজনীয় নয় এমন পণ্য ও সেবার জন্য ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন।

বিগত প্রায় এক দশকে ঈদের মতো উৎসবে মানুষের মধ্যে নতুন ফিচারের স্মার্ট ফোন কেনার হিড়িক ছিলো। কিন্তু গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে মোবাইল ফোন কেনা কমিয়ে দিয়েছে। এ তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসির।

টেলিকমখাত বিশ্লেষকরা বলছেন, মাসের বাজার জোগাড় করতে গিয়েই এখন মানুষের হাতে টাকা থাকছে না। ফলে নতুন মুঠোফোন কেনা তালিকা থেকে বাদ দিচ্ছেন।

টেলিকম খাত বিশ্লেষক টিআইএম নুরুল কবীর একাত্তরকে বলেন, তিন থেকে পাঁচ বছরের জন্য একটা প্রণোদনা দেওয়া উচিত। যাতে দেশের মানুষের হাতে আরও স্বল্প দামে মোবাইল ফোন পৌঁছাতে পারে।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশনের তথ্য বলছে, দেশে মোবাইল ফোনের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার। বাংলাদেশেই গড়ে ওঠা ১৭টি প্রতিষ্ঠানের পক্ষে এই চাহিদার ৯৯ শতাংশ মেটানো সম্ভব হলে। বাজারে বিক্রির ৪০ শতাংশ মুঠোফোনই অবৈধ পন্থায় আনা।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেসবাহ উদ্দীন বলেন, ডলারের বিনিময় মূল্য বাড়ার কারণে এবং বিদ্যুৎ বিল বাড়ার কারণে যারা অনেক বেশি উৎপাদন করতো তারা লার্জ স্কেলে উৎপাদন করছে না। এ কারণে দামও কিছুটা বেড়েছে।

শুধু মুঠোফোন না, কমেছে মোবাইল সিমের বিক্রিও।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, চাইনিজ সেট যেগুলো মার্কেটে আসছে সেগুলো নিম্নমানের। এতে আপনি স্পিডও পাবেন না, কোয়ালিটিও পাবেন না। সহসা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের কাজ করা দরকার।

বিটিআরসি বলছে স্মার্টফোনের বিস্তার বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি অবৈধবাজার নিয়ন্ত্রনে আরও জোর দেওয়া হবে।

বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ বলেন, পাঁচ হাজার টাকার নিচে কিন্তু কোনো স্মার্ট ফোন নেই। ওই সুবিধা দেওয়া দেওয়ার জন্য ফোর জি ভোল্ট এনাবেল করার জন্য বলেছি।

দেশে মোবাইলখাতে ইতোমধ্যে প্রণোদনা আছে। তবুও ব্যবসায়ী ও উৎপাদকের স্বার্থে আসন্ন বাজেটে এই খাতে বিশেষ নজর দেয়ার আহবান বিটিআরসির।

 

 

কেএসএইচ
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তাকে চিরতরে বিদায় জানাতে এবং প্রযুক্তির দুনিয়ায় নতুন এক তুলকালাম কাণ্ড ঘটাতে অবশেষে বাংলাদেশে পা রাখছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। সেপ্টেম্বরের শুরুতেই শাওমি...
বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । শনিবার থেকে শুরু হয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এই...
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর