জাতিসংঘে বাংলাদেশ প্রসঙ্গ: অর্থপাচারের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:৩৯ এএম

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে অর্থপাচারের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 

সোমবার (১ জুন) স্থানীয় সময় দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে একাত্তর টিভির প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে নিজেদের অবস্থানের কথা পুনরায় স্পষ্ট করেন তিনি।  

ব্রিটেনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ড সমপরিমাণ সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। অন্যদিকে অর্থ পাচার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ব্যবসায়ী গ্রুপ এস আলমের আট বিলিয়ন ইউরো ফ্রিজ করেছে সাইপ্রাসের একটি আদালত।  

দেশের অর্থনীতি থেকে বিপুল পরিমাণ সম্পদ পাচার হয়ে যাওয়ায় নির্বাচিত নতুন সরকার অর্থের অভাবে রাষ্ট্র চালাতে হিমশিম খাচ্ছে। বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। 

পাচার হয়ে যাওয়া সেসব অর্থ আবারও নিজ মালিক তথা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব কি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানাবে? -এমন প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অর্থ পাচারের কারণে সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি ভুয়া দাবি করে চিঠি দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। মহাসচিবের মুখপাত্রের স্পষ্ট বক্তব্য, মানবাধিকার অফিসের প্রতিবেদনের উপর প্রশ্ন তোলার কোনো কারণ দেখেন না তারা।

নিয়মিত এই সংবাদ সম্মেলনে ‌আসন্ন জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও প্রশ্নোত্তর পর্ব চলে। 

আরবিএস
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কাল বুধবার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর