আমেরিকার মাটিতে চরম বৈষম্যের শিকার ইরান

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’। বিশ্বকাপের ইতিহাসের প্রথম দেশ হিসেবে আয়োজক দেশের সাথে যুদ্ধাবস্থার মাঝেই টুর্নামেন্ট খেলছে ইরান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শেষ হতে না হতেই সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে ইরান দলকে জানিয়ে দেয়া হয়, তারা লস অ্যাঞ্জেলেসে রাত কাটাতে পারবে না!

গভীর রাতেই তড়িঘড়ি করে তাদের প্লেনে চড়ে ফিরে যেতে হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানার বেস ক্যাম্পে। আমেরিকার মাটিতে এমন নজিরবিহীন হেনস্তা ও বিপর্যয়কর আচরণের পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফাকে ধুয়ে দিয়েছেন ইরানি আইকন মেহেদি তারেমি এবং প্রধান কোচ ঘালিনোই।


ম্যাচ শেষে ড্রেসিংরুমে ইরান দলের সাথে দেখা করতে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর সামনেই ক্ষোভ উগরে দেন ইন্টার মিলান ও পোর্তোর সাবেক ফরোয়ার্ড, ১০০-র বেশি ম্যাচ খেলা তারকা মেহেদি তারেমি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা শুধু এই নোংরা পরিস্থিতি নিয়ে ক্লান্ত। গত দুই মাস ধরে আমরা একের পর এক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্বকাপের মতো মঞ্চে পরবর্তী ম্যাচের জন্য ভালো প্রস্তুতির প্রয়োজন হয়, অথচ আমাদের সাথে যা হচ্ছে তা শুধুই একটা দুর্যোগ! খেলোয়াড় ও স্টাফদের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। ফিফার উচিত আমাদের রাজনীতি থেকে বাঁচানো।

তারেমি জানান, কে বা কারা ম্যাচ শেষেই তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে, তা নিয়ে ফিফা বা আয়োজকদের পক্ষ থেকে কোনো স্পষ্ট যোগাযোগ করা হয়নি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ গুরুত্বপূর্ণ অফিশিয়ালদের আগেই আমেরিকার ভিসা দেয়নি ট্রাম্প প্রশাসন। ফলে দলের সাথে কোনো ম্যানেজার বা মিডিয়া ম্যানেজার নেই। বদলি খেলোয়াড় নামানোর মতো ম্যানেজারিয়াল কাজও করতে হচ্ছে টেকনিক্যাল কোচদের!


ইরানের কোচ ঘালিনোই আমেরিকার এই বিমাতাসুলভ আচরণকে ‘হাস্যকর ও লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। ক্ষুব্ধ কোচ বলেন, আমাদের নিয়ম অনুযায়ী ম্যাচের দুই দিন আগে হোস্ট সিটিতে আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। পরিকল্পনা ছিল আজ রাতে লস অ্যাঞ্জেলেসে থেকে খেলোয়াড়দের রিকভারি করিয়ে কাল দুপুরে মেক্সিকো ফিরব, সেই অনুমতিও বাতিল করা হলো! আমাদের দলের পরিকল্পনা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে ইরানই সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হওয়া দল।

তবে এত ঝামেলার মধ্যেও মেক্সিকো সরকার এবং টিজুয়ানা শহরের মানুষকে ধন্যবাদ জানাতে ভুলেননি কোচ। তিনি বলেন, আমেরিকা আমাদের সাথে শত্রুতা করলেও মেক্সিকোর মানুষ আমাদের নিজেদের ঘরের মতো আগলে রেখেছে, কোনোদিন পর মনে হতে দেয়নি।এদিকে ফ্রান্সের জি-৭ সম্মেলনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে একটি প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। তারেমির কাছে ট্রাম্পের এই যুদ্ধ ও শান্তির বার্তা নিয়ে জানতে চাওয়া হলে তিনি হেসে বলেন, আমি ফুটবলার, কোনো রাজনীতিবিদ নই। কেউ আমাদের সাহায্য করলে কৃতজ্ঞ, না করলেও পরোয়া করি না। আমরা পিঠ ঠেকিয়ে লড়াই করব এবং পরের দুই ম্যাচ জেতার জন্য জান লড়িয়ে দেব।


সবুজ গালিচার বাইরে মাঠের আসল জয় অবশ্য এসেছে সোফাই স্টেডিয়ামের গ্যালারিতে। ইরান সরকারের কট্টর সমর্থক থেকে শুরু করে ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ববর্তী রাজতন্ত্রের সমর্থক, ভিন্ন মতাদর্শের প্রায় ৭০ হাজার ইরানি প্রবাসী গ্যালারিতে এক হয়ে নিজ দেশের জন্য গলা ফাটিয়েছেন।

ফিফার নিষেধাজ্ঞা অমান্য করে গ্যালারিতে উড়েছে বিপ্লবের আগের ও পরের দুই ধরনের পতাকা। এই দৃশ্য দেখে আবেগাপ্লুত কোচ ঘালিনোই বলেন, ম্যাচের ফলাফল যাই হোক, এটি আমাদের দেশের ইতিহাসের এক নতুন টার্নিং পয়েন্ট। ভিন্ন মতের সব ইরানিরা যেভাবে বুক চিরে দেশের জন্য চিৎকার করেছে, সেটিই আমাদের আসল বিজয়। এই ভালোবাসার মানুষের জন্যই আমরা মাঠের ভেতর শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর