সিরাজগঞ্জে উল্টো পথের ট্রাক কাড়লো ট্রাফিকের প্রাণ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল চারটার দিকে মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাফিক পুলিশ সদস্যের নাম মো. নুরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। আটক ট্রাক চালকের নাম হাবিবুর রহমান।

স্থানীয়রা জানান, বিকেলে সয়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় মহাসড়কের পাশে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন এটিএসআই মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেনে এসে আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য নুরুল ইসলামকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ধাওয়া করে ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে আটক করে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের অন্য দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসায় বড়ো ধরনের কোনো...
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে।...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আগামীর উপযোগী করে তুলতে বগুড়া থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়ন কর্মসূচি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর