২৪ ঘণ্টায় হাম সন্দেহ এক মৃত্যু, হাসপাতালে ৯৩৮

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ছয় শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮টি শিশু। 

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭২ হাজার ৪০৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১০ হাজার ৫২৩টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৮৮২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৫৬৪টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬৫৭।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪০৭ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৯৯ জন) ও বরিশাল (১০৮ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৪০৭, রাজশাহীতে ৫২, বরিশালে ১০৮, চট্টগ্রামে ১৯৯, ময়মনসিংহে ৬৯, সিলেটে ৮৮, খুলনায় ৫৫ ও রংপুরে ২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত ও উপসর্গ ছিল বাকি তিনজনের।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৩৩ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫টি শিশু।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫টি শিশু।...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হলেও, এর স্থায়িত্ব এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর সংশয়...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
বিশ্বমঞ্চে বুধবার জে-গ্রুপের দ্বিতীয় ম্যাচে এক নতুন রূপকথার জন্ম হতে যাচ্ছে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের চিতা ‘অস্ট্রিয়া’ এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর