সুন্দরবনের জীবনযাত্রা-১

ঋণের জালে আটকে জেলে ও বাওয়ালীদের জীবন

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৭:৫৯ পিএম

বার বার দুর্যোগে সর্বস্ব হারিয়ে সুন্দরবনের জেলে বাওয়ালীরা আটকে যাচ্ছেন ঋণের জালে। তারা বলছেন, সদ্য গজিয়ে ওঠা ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে জাল নৌকা বাধা দিয়ে তারা বনে যান।

সংগ্রহ করা মাছ ও কাঠ ওই প্রতিষ্ঠানের কাছে জমা দিয়ে শুধু মজুরি নেন। ঋণদাতারা স্বেচ্ছায় ঋণ দেয়ার কথা স্বীকার করলেও এই লেনদেনের কোন সরকারি অনুমতি দেখাতে পারেননি।

সুন্দরবন ঘেঁষা কয়রা উপকূলের কাছাকাছি গেলে দেখা মেলে কিছু মাছের আড়ত বা ডিপোর। জেলে বাওয়ালীদের বক্তব্য অনুযায়ী, আগে সুন্দরবনের জেলেরা সরাসরি এসব মাছের ডিপো বা আড়তে গিয়ে মাছ বিক্রি করতেন।

এখন সেখানে মাছ দিয়েই চলে আসতে হয়। কারণ আগেই ডিপো মালিকের কাছ থেকে দাদনে টাকা নিয়ে নিয়েছেন তারা। এসব ডিপোগুলো এখন জেলে বাওয়ালীদের কাছে কোম্পানি হিসাবেই বেশি পরিচিত।

সুন্দরবনের এক এলাকার দেখা পাওয়া গেলো জেলে নাসিমের। অনেক বছর ধরে তিনি মাছ ধরে আসছেন সুন্দরবন এলাকায়, এখনও ধরছেন। তবে, এখন পাস নিয়ে জঙ্গলে ঢুকলেও জানে না পাস নেয়ার খরচ। তিনি বললেন, সব খরচের কথা জানেন কোম্পানি মালিক।

জেলে বাওয়ালীদের ঋণ দেয়ার কথা স্বীকার করে নিলেন এক ডিপো মালিক আসাদুজ্জামান মিন্টু। তারা জেলেদের সঙ্গে মূলত ব্যবসা করেন। এ থেকে সামান্য কিছু কমিশন পান।

আরও পড়ুন: ঋণ নিতে দুর্ভোগে কৃষকরা, কাজ হয় না দালাল ছাড়া

আরেক কোম্পানি মালিক সাহিদ বলেন, সুন্দরবনের মধ্যে জেলেরা নানা অপকর্ম করে। আর এর দোষ চাপায় কোম্পানিগুলোর ওপর।

শুধু কয়রা এলাকায় ১৫টি ডিপো বা কোম্পানি রয়েছে। গোটা সুন্দরবন উপকূল জুড়ে এ রকম একশ’র বেশি কোম্পানি রয়েছে। জেলেদের অভিযোগ দুঃসময়ে ঋণ দিয়ে তাদের আটকে ফেলে কোম্পানিগুলো। সারা বছর কাজ করে তারা শুধু নির্ধারিত হারে মজুরি পান।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা 'মা ইলিশ' সুরক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। সরকারি এই কড়া ফরমানে রাত...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর