ঋণ নিতে দুর্ভোগে কৃষকরা, কাজ হয় না দালাল ছাড়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৮ পিএম

ঋণ নিতে দুর্ভোগে পড়ছেন করোনায় ক্ষতিগ্রস্ত কৃষক। তাদের অভিযোগ, ঋণ পেতে হলে দালাল ধরতে হচ্ছে। দালাল কমিশন হিসাবে ঋণের একটা বড় অংশ কেটে নিচ্ছে। 

এছাড়া নিয়ম না থাকলেও কোন কোন প্রতিষ্ঠান ঋণের বিপরীতে জমি বা অন্য যেকোন সম্পদ বন্ধক নিচ্ছে। অথচ করোনায় কৃষির ক্ষতি কাটাতে ব্যাংকগুলোকে বার বার বিনা শর্তে ঋণ দেয়ার কথা বলছে সরকার। সেই নির্দেশনাও কেউ মানছেন না।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের বিশাল জলরাশির মাঝে একেকটা গ্রাম যেনো বিচ্ছিন্ন দ্বীপ। তারই এক হাওরবেষ্টিত ইউনিয়ন- ছাতরা।

সেই গ্রামে ১৪ হাজার মানুষের বাস। বছরের ছয় মাস কাজ। বাকি ছয় মাস অবসর। একদিকে প্রতিকূল পরিবেশ। অন্যদিকে জীবন বাঁচাতে জীবিকার সংগ্রাম। মৎস আর কৃষিই তাদের ভরসা।  

তাদেরই একজন রুনা আকতার। বলছেন, কাজ না থাকলেও পেট বাচাঁতে দাদনদার আর এনজিওগুলোর চড়া সুদের ঋণের ওপর নির্ভর করেই কাটছে দিন।  

কৃষিতে করোনার ক্ষতি পোষাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা আর কৃষি ও পল্লী ঋণের আওতায় প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংক গুলো। যা পেয়েছেন ৩১ লাখ কৃষক। 

তবে এসব ঋণের খুব কমই পেয়েছেন হাওরাঞ্চলের কৃষক। ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরে ঋণ পাননি এমন কৃষকের সংখ্যা বেশি। 

নিকলী উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন গুরুইয়ের বাসিন্দা সালেহা আকতার ও তার স্বামী দুজনেই কৃষক। সেই পরিবারটি ঋণ পেলেও বন্দক দিতে হয়েছে ভিটে বাড়ি আর জমি জামানত। 

কৃষকরা বলছেন যারা ধাপে ধাপে বখশিশ আর দালাল ধরে ব্যাংকে যেতে পারেন, তারাই ঋণ পান। আর সেটি না করতে পারলে যেতে হয় এনজিও বা দাদনদারের কাছে।


একাত্তর/এআর



জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী এবং ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণ হেলথটেক...
ভোক্তাদের জন্য আসল পেস্তা বাদামের স্বাদ পৌঁছে দিতে বাজারে প্রিমিয়াম ক্যাটাগরির এক লিটার ট্যাবের ‘পিস্তা গ্লেজ’ আইসক্রিম নিয়ে এসেছে পোলার আইসক্রিম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর