রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুই গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৭:১০ পিএম

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামের দুইজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে শুক্রবার (১ অক্টোবর) সলিম প্রকাশ ওরফে লম্বা সলিম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে এপিবিএন। সলিম লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, ‘শনিবার ভোরে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। কুতুপালংস্থ ক্যাম্প-১ ইস্ট লম্বাশিয়া থেকে আব্দুস সালামকে (২৯) এবং ক্যাম্প-৮ ইস্ট থেকে জিয়াউর রহমান (৩২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্পেই ২৯ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস অফিসে এই সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহে (৪৮) গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারীরা।

মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহর দাবী করেন এই ঘটনার সাথে জড়িত ছিল ১৫-২০ জন। তাদের অনেকের মুখে ছিল মাস্ক। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন। তিনি হামলাকারী কয়েকজনকে চেনার কথা সাংবাদিকদের জানালেও মামলায় আসামির তালিকায় কারও নাম দেওয়া হয়নি।

এদিকে, শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছেন বলেই স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। মুহিবুল্লাহ হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়াও মুহিবুল্লাহকে হত্যার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জাতিসংঘ, ইউএনএইচসিআর, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএনের টহল বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর