ভাই হত্যার দায়ে ভাই ও ভাতিজাদের যাবজ্জীবন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৩:২১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় তার আপন ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহত রহমত আলীর আপন ভাই নুরুল ইসলাম (৪৭), ভাতিজা হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী (২৫)।

আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে আরোহী

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সাথে তার ভাই নুরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে ২০১৬ সালের ৪ মার্চ রহমত আলীর সাথে তার ভাই নুরুল ইসলামের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী মিলে রহমত আলীকে আক্রমণ করে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে নির্মম ভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী মাজেদা খাতুন তাদের দুই সন্তান হাসমতুল্লাহ ও হাসান আলীকে আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল ইসলাম, তার দুই সন্তান হাসমতুল্লাহ ও হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামি মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর