স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৪:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষক হবিবর রহমান(৫৫) নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৬ অক্টোবর) ভোর ৬টার দিকে রাণীশংকৈল উপজেলার হোসেনগাও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে খাওয়াদাওয়া শেষে হবিবর ও রুখসানা তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ফজরের আযানের পর ভোর প্রায় ৬টার দিকে হবিবর তার স্ত্রীকে ডেকে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী রুখসানার মৃত্যু হয়।

পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানান। 

আরও পড়ুন: নিউজপোর্টাল চালুর আগে নিবন্ধন করতে হবে

রাণীশংকৈল থানার এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন।

হত্যার বিষয়ে নিশ্চিত হওার পর হবিবরকে আটক করে রাণীশংকৈল থানা পুলিশ। 

পুলিশ জানিয়েছে, রুখসানা হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর