'নোবেল মানসিকভাবে অসুস্থ তাই তালাক দিচ্ছি'

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৫:২০ পিএম

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার সঙ্গীতানুষ্ঠান সারেগামাপা'র মাধ্যমে খ্যাতি পাওয়া বাংলাদেশি সঙ্গীতশিল্পী নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। 

বুধবার (৬ অক্টোবর) তালাকের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন সালসাবিল। নোবেলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, "নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।"

এদিকে, বুধবার দুপুরে 'ডিভোর্সড' শব্দটি লিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন নোবেল। 

সালসাবিল জানান, গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট নোবেল কর্তৃক নির্যাতনের কথা উল্লেখ করে সালসাবিল তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, "এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।" 

image


এ প্রসঙ্গে সালসাবিল বলেন, "নোবেলের সঙ্গে কিছুতেই সংসার করা সম্ভব হচ্ছে না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সই করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সই না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।"

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। চলতি বছরের ২৮ জুন নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, "আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।" 

তবে, এ খবর অস্বীকার করে দুইদিন পর একটি স্ট্যাটাস দেন সালসাবিল। তিনি আরও বলেছিলেন, "মাতৃত্ব খুব স্পর্শকাতর একটি বিষয়। তা নিয়ে কোনো কিছুর স্টান্টবাজি করাটা এক ধরনের অপরাধ।" 


একাত্তর/এসজে

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর