সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে নৌকা পেলেন মেরিনা জাহান কবিতা

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৩:০০ পিএম

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। 

বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামীকাল শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সারাদেশের প্রায় সাড়ে আট'শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন ক্ষমতাসীন দলটি। 

আরও পড়ুন: খুলনায় কোকেন রাখার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সবাইকে দলীয় ফরম কেনার সুযোগ দিলেও মনোনয়নে প্রধান্য পাবে তৃণমূলের সুপারিশ। 

প্রসঙ্গত, সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

মেরিনা জাহান কবিতা সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন। চয়ন ইসলামও এই উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 


একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১০ মে) আদালত এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর