অবশেষে ভারত থেকে পাওনা টিকা আসছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:৫৮ পিএম

অবশেষে ভারত থেকে চুক্তি অনুযায়ী কেনা টিকা আবারও পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা রপ্তানি করতে সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

বাংলাদেশ করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা প্রাপ্তির জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিলো বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে। 

এরপরই গত মার্চ মাসে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে টিকা রপ্তানি স্থগিত করে দেশটি। 

এর ফলে তিন কোটি ডোজ টিকা কিনলেও তা আর বুঝে পায়না বাংলাদেশ। ফলে টিকা নিয়ে চরম সঙ্কটে পড়ে দেশ। বন্ধ করে দিতে হয় গণটিকা কার্যক্রম। 

ভারত প্রায় ছয় মাস পর টিকা রপ্তানির অনুমতি দেওয়ায় সেরামের কাছ থেকে কেনা ৩ কোটি ডোজ কোভিশিল্ড টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে চলতি মাসেই বাংলাদেশে আসবে ১০ লাখ ডোজ। 

আরও পড়ুন: দেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় জানান যে, ভারত 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ১০ লাখ ডোজ ইরানে পাঠানো হবে এবং অক্টোবর মাসে 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় সেরাম মিয়ানমার, নেপাল ও বাংলাদেশে কোভিশিল্ডের ১০ লাখ ডোজ টিকা রপ্তানি করবে, জানিয়েছিলেন মান্দাভিয়া।


একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর