১৩০০ লোকের পার্টিতে আটক মাত্র ১৭ কেন, প্রশ্ন আরিয়ানের

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৫:২৯ পিএম

পার্টিতে ১৩০০ লোক থাকলেও মাত্র ১৭ জনকেই কেন গ্রেপ্তার করা হলো?- নিজের জামিন শুনানিতে এমন প্রশ্নই আদালতকে ছুঁড়ে দিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

অন্তর্বর্তী জামিনের আবেদন জমা দেওয়ার পর শুক্রবার (৮ অক্টোবর) জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এখানেই প্রথমবারের মতো মাদককাণ্ডে জড়ানোর পর জনসম্মুখে নিজ বক্তব্য তুলে ধরেন তিনি।

আরিয়ান দাবী করেন, প্রমোদতরীতে ওঠার সময় ব্যাগ পরীক্ষা করা হলেও তখন কোনো মাদক মেলেনি।

image


তবে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) বলছে, মাদক সেবনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ‘ভুল’ কবুল করেছিলেন আরিয়ান। সেই বয়ানও প্রমাণ হিসাবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা।

এদিকে, আরিয়ানের অংশগ্রহণে পার্টি আরো চমকপ্রদ হয়ে উঠবে বলে ভিভিআইপি তালিকায় তাকে আমন্ত্রণ করা হয়েছিল বলেও জানান তিনি। তাছাড়া একই অভিযোগে অভিযুক্ত বন্ধু প্রতীকই আয়োজকদের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল উল্লেখ করে শাহরুখ-পুত্র আরও বলেন বন্ধুত্ব থাকলেও প্রতীকের কোনো কাজের সাথে সংশ্লিষ্টতা নেই তার।

আরও পড়ুন: ১২০ বছরের শান্তিতে ১৩৭ নোবেল

image


অন্যদিকে ঘটনাচক্রে একইদিনে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাতের মুন্দ্রা বন্দরে প্রায় ৩০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধারের মামলার তদন্তভার হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। দুইটি ঘটনা একইদিনে ঘটাকে কাকতালীয় বলতে মোটেও আগ্রহী নয় কংগ্রেস। দলটির দাবি, মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের ঘটনা থেকে নজর সরাতেই প্রমোদতরীতে চালানো হয়েছে এই অভিযান।

এর আগে, কিলা আদালত আরিয়ানসহ আটজনকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে বৃহস্পতিবার রাতে শাহরুখ-পত্নী গৌরী খান ছেলের সাথে দেখা করতে এনসিবির দপ্তরে যান। এসময় গৌরীর সঙ্গে ছিলেন কিং খানের ব্যবস্থাপক পূজা দদলানি।


একাত্তর/টিএ

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর