পাকিস্তান দলে রদবদল, জায়গা পেলেন ফখর, সরফরাজ, হায়দার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৮:৩৩ পিএম

টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ চূড়ান্ত তালিকা জমা দেওয়ার মাত্র দুইদিন আগে দলে রদবদল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাক্তন অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, ওপেনার ফখর জামান এবং ব্যাটসম্যান হায়দার আলিকে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে করে মূল দল থেকে বাদ পড়েছেন আজম খান এবং মোহাম্মদ হাসনাইন। আর খুশদিল শাহ নেমে এসেছেন রিজার্ভের তালিকায়।
পিসিবি জানিয়েছে, ১৫ জনের স্কোয়াড ঘোষণা হলেও জাতীয় টি-টোয়েন্টি কাপে ইনজুরির শিকার দক্ষিণ পাঞ্জাবের ৩৪ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটসম্যান সোহেব মাকসুদের দলে থাকার সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ পাওয়ার পরই টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় টি-টোয়েন্টি কাপে পারফরম্যান্সের ভিত্তিতে সেপ্টেম্বরে ঘোষিত দলে পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছিল। তারই ধারাবাহিকতায় মাত্র দুই মাস আগে করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ইংল্যান্ড থেকে দেশে ফেরা খেলোয়ার হায়দারের জাতীয় টি-টোয়েন্টি কাপে অপরাজিত তিনটি অর্ধশতক নিয়ে ফর্মে থাকায় তাকে তালিকার ১৫ নামে জায়গা করে দিয়েছে। অন্যদিকে আজমের উদাসীনতার কারণে তার জায়গা দখল করে নিয়েছে সরফরাজ।
তবে ইতিমধ্যে প্রাথমিক দলে ভ্রমণ রিজার্ভের অংশ থাকা ফখরের দলে অন্তর্ভুক্তিই সম্ভবত সবচেয়ে কম চমকপ্রদ ছিল। টি-টোয়েন্টি পর্যায়ে ধারাবাহিকতার ঘাটতি থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান খুশদিলের জায়গা দখল করে নেন তিনি।
প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, এই তিনজন খেলোয়াড়ই তাদের অভিজ্ঞতা ও প্রতিভা দিয়ে দলকে আরও স্থিতিশীল করার পাশাপাশি ভারসাম্যপূর্ণ করে তোলে ও শক্তি যোগায়। আজম, খুশদিল এবং হাসনাইনের বাদ পড়ে যাওয়া তাদের জন্য কঠিন হলেও ক্যারিয়ারে তাদের এখনও অনেক কিছু দেওয়ার আছে। তারা আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পর এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ -এর আগে অনেক খেলতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় টি-টোয়েন্টিতে যে উচ্চমানের ক্রিকেট দেখেছি তাতে আমি সন্তুষ্ট। এতে করে কেবল খেলোয়াড়দের আসন্ন প্রতিযোগিতায় নেতৃত্বের জন্য অনুশীলনই করায়নি, একইসাথে আমাদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সুযোগও করে দিয়েছে।
সাহেবজাদা ফারহান, আমির ইয়ামিন, এমনকি শোয়েব মালিককেও ডাকার সুযোগ আছে বলে ধারণা করা হচ্ছিল। যদিও পরবর্তী সময়ে চোটের কারণে স্কোয়াডে আবারও পরিবর্তন আসতে পারে, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে স্কোয়াডে আসা এ পরিবর্তন এখন পর্যন্ত হওয়া সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।
২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু এবারের পাকিস্তানের টি -টোয়েন্টি বিশ্বকাপ।


পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শোহাইব মাকসুদ।

রিজার্ভ: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির

একাত্তর/টিএ

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
জর্ডানের পর এবার বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসবে নাম লেখাতে পুরোপুরি প্রস্তুত মধ্য এশিয়ার আরেক দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার অভিজ্ঞ ফুটবলারদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর