দৌলতদিয়ায় আটকা পড়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৫৭ পিএম

আজও ফেরি সঙ্কট ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। পারাপারের অপেক্ষায় দীর্ঘ চার কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়েছে অন্তত চার শতাধিক পণ্যবাহী ট্রাক।

শনিবার (৯ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। 

সকাল থেকেই ঢাকা খুলনা মহা-সড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আড়াই কিলোমিটার ও দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার পিছনে আরও দুই কিলোমিটার এলাকায় আটকে আছে অন্তত চার শতাধিক পণ্যবাহী ট্রাক।

ট্রাক চালকেরা জানান, এখন ঘাটের-নাগাল পেতে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হচ্ছে। যে কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, হঠাৎ করে পদ্মা নদীর স্রোত বেড়েছে যে কারণে প্রতিটি ফেরির নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। তাছাড়া এই নৌরুটে চলাচলকারী ২০টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হওয়ায় এখন ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। যে কারণে ঘাট এলাকায় কিছুটা ট্রাকের সারি তৈরি হচ্ছে।

আরও পড়ুন: পঞ্চাশ বছরে অবৈধ দখলে তিন হাজার একর বনভূমি

শিহাব উদ্দিন আরও জানান, যাত্রী ভোগান্তি কমাতে অগ্রাধিকারের ভিত্তিতে আগে যাত্রিবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর