শিগগিরই ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৩:০৪ পিএম

শিগগিরই স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার দিন আগে জেনেভা সফর করেছি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা সংক্রমণ রোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, এখন মোট জনসংখ্যার ২০ শতাংশ টিকা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এটি বাড়িয়ে মোট জনসংখ্যার ৩৫ থেকে ৪০ শতাংশ করবে এমন আস্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মন্ত্রী বলেন, এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুত রয়েছে। এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিক্ষার্থীদের দেওয়া হবে। এর মধ্যে চলতি মাসে আরও ৭০ লাখ টিকা আসবে। তখন শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে কোনো ঘাটতি পড়বে না।

আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত সাত কোটি ২২ লাখ টিকা পেয়েছি। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং এক কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন হাতে এক কোটি ৮১ লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষায় অ্যাপে নিবন্ধন আছে আরও পাঁচ কোটি ২০ লাখ মানুষের।

ঢাকার কোভিড হাসপাতাল গুলোতে ৯০ শতাংশ সাধারণ বেড খালি  থাকছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর এর মধ্যে টার্গেট গ্রুপ এর ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

আরও পড়ুন: পরিমণির জামিন বহাল

চলতি মাসে আরও প্রায় সাড়ে তিন কোটি টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারব। এ জনসংখ্যা দেশের ৭০ শতাংশ। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ভারতে সেরাম থেকে কেনা টিকা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রায় সাত মাস পর সেরাম ইন্সটিটিউট ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে। এর আগে ৭০ লাখ দিয়েছে। তবে, বাকি ক্রয়ের দুই কোটি ২০ লাখ কবে দেবে সে বিষয়টি পরিস্কার করেনি সেরাম বা বেক্সিমকো।

একাত্তর/এসি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর