নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১:৩১ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। এছাড়া জব্দ করা হয়েছে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।

সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় পদ্মায় ইলিশ মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেন তারা। 

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ।

আরও পড়ুন: ঘরে ঝুলছে স্বামীর মরদেহ, মেঝেতে রক্তাক্ত স্ত্রী

তিনি আরও বলেন, আটককৃতদের রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের ভ্রমমাণ আদালতে হাজির করা হলে তাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জনকে ১৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রমমাণ আদালত। সেই সাথে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস ও মাছ এলাকার গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। 

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর