শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৫:০৪ পিএম

চলছে শারদীয় দুর্গাপূজা। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ মহাঅষ্টমী। 

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ৫৯ মিনিটে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে অষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। 

তবে, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবছরও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। 

image


অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ও সমাপনী হবে রাত ১২টা ৪২ মিনিটে। তাছাড়া এদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 

আরও পড়ুন: সারাদেশে চলছে মহাসপ্তমী উদযাপন

মঙ্গলবার সারাদেশে বিভিন্ন পূজামণ্ডপে সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। দিনব্যাপী আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠানের। দুপুরে দেবী বন্দনার পর প্রসাদ বিতরণ ও বিকেলে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় সার্বজনীন উৎসবের দ্বিতীয় দিন। 

গত সোমবার (১১ অক্টোবর) সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর