ছাত্র ও মোটরসাইকেল চালকের পরিচয়ে চলত মাদক ব্যবসা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০:০৯ এএম

পটুয়াখালী শহ‌রের ছোট চৌরাস্তা এলাকা থে‌কে ছয় কে‌জি দুইশ' ৯০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি নুর মোহাম্মদ (২০) ও নয়ন চন্দ্র শীলকে (২৬) গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-আট পটুয়াখালী ক‌্যা‌ম্পের এক‌টি দল। 

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সা‌ড়ে সাতটায়  তা‌দের গ্রেপ্তার করা হয়।                 

র‌্যাব পটুয়াখালী ক‌্যা‌ম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার মো. শ‌হিদুল ইসলাম জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তার নেতৃ‌ত্বে র‌্যা‌বের এক‌টি দল পটুয়াখালী শহ‌রের টাউন কা‌লিকাপুর ছোট চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টাকা‌লে উপ‌রোক্ত দুই মাদক কারবারি নুর মোহাম্মদ ও নয়ন চন্দ্র শীল‌কে আটক ক‌রা হয়। 

আরও পড়ুন: সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

তা‌দের সা‌থে থাকা ব‌্যাগ তল্লাশী ক‌রে আড়াই লাখ টাকা মূ‌ল্যের ছয় কে‌জি দুইশ' ৯০ গ্রাম গাঁজা উদ্ধার ক‌রা হয়। জিজ্ঞাসাবা‌দে আটকদ্বয় স্বীকার ক‌রেন, তাদের একজন ছাত্র ও অপরজন মোটরসাইকেল চাল‌কের পরিচয়ের আড়ালে মাদক ব‌্যবসা ক‌রে আস‌ছি‌লো। আটক নুর মোহাম্মদ বরগুনা সদ‌রের হেউ‌লিবু‌নিয়া গ্রা‌মের শাহ আল‌মের ছে‌লে ও নয়ন চন্দ্র শীল ‌কোকস্লুইজ গ্রা‌মের তপন চন্দ্র শী‌লের ছে‌লে।                  

এ ব‌্যাপা‌রে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা হ‌য়ে‌ছে এবং গ্রেপ্তারদ্বয়‌কে থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।       

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর