'যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছে সরকার'

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০১:৩০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ সরকার। করোনাসহ অন্য কোনো দুর্যোগে মানুষের পাশে দেখা যায়নি বিএনপিকে। বরং তারা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের জীবনে দুর্যোগে বয়ে এনেছিলো। 

বুধবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বা সিপিপি এর ৫০ বছর পদার্পণ উদযাপনের উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সাথে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। স্বেচ্ছাসেবক সংগঠক ও কয়েকজন স্বেচ্ছাসেবককে আজীবন সম্মাননা দেওয়া দেয়া হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে প্রতিবছরই দেখা দেয়। তাই এসব দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলতে হবে। মানুষ ও সম্পদের যেন ক্ষতি কম হয় সেজন্য সচেতনতা গড়তে কাজ করছে সরকার। 

আরও পড়ুন: সৌদি আরবে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার এসব বিষয়ে সব সময়ই উদাসীন ছিলো। তাই '৯১ সালের ঘূর্ণিঝড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছিলো। 

তিনি বলেন, দল হিসেবেও বিএনপি দেশের মানুষের জন্য দুর্যোগ তৈরি করে। আগুন দিয়ে মানুষ ও সম্পদ ধ্বংস করে। তবে সরকার তাদের বিষয়েও সর্তক আছে বলে জানান তিনি। 

শেখ হাসিনা জানান, পাঁচ কোটি ৬০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রী।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর