পদত্যাগ করলেন সিএ চেয়ারম্যান এডিংস

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৭:১৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরুর মাত্র ৪ দিন আগে হঠাৎ করেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ালেন আর্ল এডিংস। 

বোর্ডের বার্ষিক সাধারণ সভার ২৪ ঘণ্টা আগে এডিংসের পদত্যাগের বিষয়টি এক বিবৃতি দিয়ে জানায় সিএ।

এডিংসের পরিবর্তে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিরেক্টর রিচার্ড ফ্রেডেনস্টেইন। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

শুধু চেয়ারম্যান পদ থেকেই নয়, বোর্ডের অন্যান্য দায়িত্বও থেকে পদত্যাগ করেন এডিংস।

গত ১৩ বছর ধরে সিএ’এর একজন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এডিংস। আর ২০১৮ সাল থেকে চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকায় বল-টেম্পারিং কেলেঙ্কারির পর সিএ চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ান ডেভিড পিভা। এরপরই দায়িত্ব নেন এডিংস।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। সুপার টুয়েলভে লড়বে অস্ট্রেলিয়া। আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।


একাত্তর/আরএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর