ছাত্রলীগ নেতা রকি হত্যাকাণ্ডে দুই ভাই গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:১০ এএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকি হত্যার তিনমাস পর মামলার প্রধান আসামী কাঞ্চন ও সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত কাঞ্চন ও সোহাগ শহরের পুর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে ও সহোদর দুই ভাই। কাঞ্চন এই মামলার ১ নম্বর ও সোহাগ ৩ নম্বর এজাহারভুক্ত আসামী।

রোববার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে গাইবান্ধা শহরের ব্রীজরোড এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসীর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবং রকি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রীজরোড এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এবং  তাদের একটি মাইক্রোবাস থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহার নামীয় চারজনসহ মোট নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ১১ জুলাই মায়ের ঔষুধ কিনে জেলা শহর থেকে ফিরছিলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকি। পথে রাত সাড়ে ১০ টার দিকে শহরের পূর্ব পাড়ায় তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।  

আরও পড়ুন: বিভিন্ন মেয়াদে চবি ছাত্রলীগের ১২ নেতা-কর্মী বহিষ্কার

পরেরদিন শহরের পূর্বপাড়ার দাদন ব্যবসায়ী কাঞ্চন, ইমরান, মানিক, সোহাগসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত রকির ভাই আতিকুর রহমান রোস্তম। প্রাথমিকভাবে মোটরসাইকেলের গতি নিয়ে পূর্বের দ্বন্দের জেড়ে হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর