জনসংখ্যার অর্ধেকের শরীরে করোনার অ্যান্টিবডি!

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৮:৩১ পিএম

গত কয়েক দিন ধরে বাংলাদেশে করোনা সংক্রমণে হার দুই শতাংশের নিচে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, মোট জনসংখ্যার ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে। তাদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়েছে। 

সেই সঙ্গে একটি বড় সংখ্যার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা গেছে। এই দুই কারণে কমতে শুরু করেছে করোনা শনাক্ত ও মৃত্যু হার। আর স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, আগামী জুনের মধ্যে ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা গেলে পরিস্থিতি আরও সহনীয় হবে। 

অক্টোবর থেকেই করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নীচে নামতে শুরু করে। মৃত্যুর সংখ্যা নেমে আসে সাত থেকে দশ জনে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে, টানা চার সপ্তাহ বা এক মাস শনাক্তের হার পাঁচ শতাংশের নীচে হলে রোগের প্রকোপ কমছে বলে ধরে নেয়া যাবে। 

এখন পর্যন্ত দুই ডোজ টিকা পেয়েছেন দেশের ১২ শতাংশ মানুষ। এতো সীমিত টিকার পরও সংক্রমণ কমার কারণ হলো বিপুল জনগোষ্ঠীর উপসর্গহীন করোনা। 

আরও পড়ুন: করোনায় ২৪ ঘন্টায় ১০ মৃত্যু

বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট জনগোষ্ঠীর ৪০ থেকে ৫০ শতাংশ মানুষের এরিমধ্যে করোনা হয়ে গেছে। তাদের শরীরে তৈরি হওয়া এন্টিবডিই সংক্রমণ কমার ক্ষেত্রে ভূমিকা রাখছে।  

যদিও কতো শতাংশ মানুষের অ্যান্টিবডি হয়েছে বা সেটি কতদিন শরীরে সক্রিয় থাকবে তা নিয়ে দেশে ব্যাপক কোন গবেষণা হয়নি। তাই স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিকল্প নেই। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা করছেন, আগামী মার্চ নাগাদ ৭০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনা গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। 

সোমবার পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে। এদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৭৮ জন। 


একাত্তর/এসজে

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর